Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 5 months ago

    বন্ধন-পর্ব-11
    মো: মাঈনউদ্দিন
    দেহেন কাকু গরিব মানুষ নাই কলমের জ্ঞান
    পাতাদিয়া আন্ধারে কয় বুইজ্জা পাইছোস ক্যন?
    আন্ধা মানুষ আন্দাজে কই পাইছি মিয়াভাই
    চক্ষু আলার কাছে গেছি হে কয় কিছু নাই।
    ভইন বনাইরে হাতায়ে লইয়া কাগজ কইরা জাল
    লেইক্ষ্যা লইছে হালাদারসাব আমারে দিয়া হাল।
    কি আর করুম দুনিয়া দারির মিয়াগোইতো ঝুলি
    আমরা খালি ঝাড়ুর আগার ঘিন-অপয়া-ধুলী।
    আজন্মপাপ জন্ম আমার চক্ষু দেয়নি মোর
    চক্ষু আছে দেইক্ষ্যা কইলেন সব কিছুইতো তোর।
    হেনকালে দালাল সাহেব দেখেন লাগছে কাম
    পার্টিতো নয় শূণ্যটায়ার ধুমছে দিলেন পাম।
    আমি দেখুম আপনার যমি কেমনে হাওলাদার
    বাপের ওয়ারিশ ছেলেরে ছাড়ি দখন নিছে তার।
    দুইকলমের শিক্ষা দিয়া ধরমেরে দিয়া ফাঁকি
    মুরখ দেইক্ষা ঠকায়ে খাইবো কথা হইলোনাকি
    দুনিয়াতে মাওলা পাকে মানুষ রাখছে মিয়া
    নাইলে কবে ধ্বংষ হইতো এই দিন-দুনিয়া।
    মরমু যদিও বেচে ধরায় হাজার বছরও থাকি
    পরউপকার পরপারের এইতো খোরাকি।
    মরলে যদি দুই চারিজন নাম নাহি নেয় ভাই
    দুনিয়াতে বাইচ্চা থাকার কোনই লাভ নাই।
    কাগজ পাতি যত্ন করি রাখবা নিজের কাছে
    ওয়ারিশ সনদ, হালের রশিদ জেমনে যাকিছু আছে।
    জন্ম সনদ, ভোটার আইডি চেয়ারম্যনের সই
    ব্যংক বিমা আর এনজিওর সব কিস্তি সোধের বই।
    পুরান দলিল, খতিয়ান নকশা, খেবট, নামজারি
    খেয়াল রাখবা কোট কাচারিত সবকিছু দরকারি।
    কখন কোনটা কোন কামেজে লাইগ্যা পরে ভাই
    এডি এমন ভেজাইল্যা কাম কোনই হদিস নাই।
    হাতে থাকলে সময় মতো লাগবো কামের কালে
    নাইলে কিন্তু দৌরাইয়া সার পাইবানা ভাই ডালে।

    7
    8 Comments
Skip to toolbar