Profile Photo

Yeom Mi-JeongOffline

  • Mi-Jeong
  • Profile picture of Yeom Mi-Jeong

    Yeom Mi-Jeong

    3 years, 8 months ago

    প্রিয়তমেষু,

    তোমার চলে যাওয়ার মরশুম ছিল আমার জীবনের সর্বশেষ বেদনার ঋতু ৷
    এরপর আর কখনও আমার দুঃখ হয়নি ৷
    তোমাকে ভালবাসা ছিল আমার হৃদয়ের সর্বশেষ প্রকৃত প্রেম ৷
    এরপর আর কাউকে আমি ভালবাসতে পারিনি ৷
    ভালবাসতে পারছিনা ৷

    তোমাকে যতটা না চাই
    তারচে সহস্রগুণ তীব্রতায় চেয়েছে আমাকে কোনো প্রিয়জন
    তার ছলছল চোখের দিকে তাকিয়ে
    মায়া করে মিথ্যে বলেছি, “ভালোবাসি!”

    তোমার কাছ থেকে পাওনা যত বিশ্বাস
    সম্মান, আর আকাঙ্ক্ষা
    তারও বেশি করে ফিরিয়ে দিয়েছে সে আমায়,
    অথচ তাকে আমি ভালোবাসতে পারিনি ৷

    একটা জন্ম তোমার পথ চেয়ে কাটানোর পর
    পথের শেষে যে দেখা দিয়েছে
    তাকে আমি ফিরিয়ে দিব না ৷
    তোমার জন্য জমিয়ে রাখা যত কান্না
    সবটুকু সুখের অশ্রু হয়ে আমার চোখ থেকে গড়িয়ে পড়ুক—
    সেই আনন্দ অশ্রু দেখে হিংসেয় তোমার কলজে পুড়ে যাক ৷

    একদিন অসম্মানভরে প্রত্যাখ্যান করেছিলে যাকে
    সে আজ কারো পরম আকাঙ্ক্ষার অর্জন!

    হয়তো
    আমার কাউকে সত্যিকারভাবে ভালোবাসা আর হলোনা ৷
    আমি মিথ্যে অভিনয় করে নাহয় কাটিয়ে দিবো বাকিটা জীবন ৷

    5
    4 Comments

Friends

Profile Photo
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Profile Photo
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Profile Photo
Medha-Islam
@medha-islam
Profile Photo
Rifaat-Bristy
@rifaat-bristy
Profile Photo
Aolin-Naoshad
@aolin-naoshad
Skip to toolbar