Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 5 months ago

    বন্ধন-পব-67
    মো: মাঈনউদ্দিন
    কাগজ লইয়া হাতের পরে তালুকদারে কয়
    ঠান্ডা মাথায় সেলির ঘরে তোরা দুইজন বয়।
    উল্টেপাল্টে দলিল পত্র তাবিজ কবজ ব্যেক
    জেমনে যা আছে নথি পত্র দাগ খতিয়া লেখ।
    কোমরে তার পেন্সিল কাগজ গিরা দেয়াই থাকে
    যখন যেমন তথ্য পাইবে ওমনি টুকিয়া রাখে।
    উকিলবাবু ডিগ্রিধারি বহুত জ্ঞানের সার
    দলিল পত্রের নাম পরিবার জুরি নাইতো তার।
    বৃটিশ হালের ডাকটিকেট আর দলিলের সিন-জামা
    রেজিষ্টারের সিল সাক্ষর আর অজ্ঞাত সই-নামা
    পানসাবিবি চানগাজি আর আম্বিয়া রুপচান
    মোসলেউদ্দিন মোসলা মিয়া রুপালি রুপবান।
    সদরদ্দিন বদরদ্দিন আকিলদ্দিন আকন
    কোন ফাকে হয় মোল্লা পুরুত মালানসাব আর মাখন।
    খোদজা বিবি কেমনে করে হইলো খোতির মা
    জালালুদ্দিন কেমনে হইলো ফকির জালু-দা।
    চেহারার মা চেক্কি হইয়া ভেটকি মারে জত
    লক্ষনামের প্যাচপ্যাচালি তাহার ওষ্ঠাগত।
    বোঝাই কঠিন সে অদারুন জাগ জমিনের মোক
    সেই সুকঠিন কাজের কাজি এক অদারুন লোক।
    কোন দলিলে কোটুক জমি কোন দাগে কয়আনা
    যুগের পর যুগ খাচ্ছে যারা তাদেরও নাই যানা।
    পাডারি ভিটা বুরির ভিটা পুয়ের মোল্লা-বিল
    চৈদারের বাট নাইবের বাট হাওলাদারের মিল।
    মাউল্লা বাড়ি জাইল্লা বাড়ি সওদাগরের খিটা
    শিরাজ মিয়া নজু মিয়া আকুমিয়ার ভিডা।
    কোনখানে কোন কবর পোতা শ্বষান গোরস্থান
    কোনখানে কোন কবলা নামা মন্দির মজিদ-দান।
    খাস হালটের চিহৃ টুকু ধুসর কালের চাপে
    আজও সেজন দরাজ হাতে নকসা-দিব্যি মাপে।
    সরকারি-খাস, সি এমপি আর কোন জামায় কি রিট
    চার জরিপে কোনটা ঘুরে কত নম্বর ছিট।
    যমি জমার নার নক্ষত্র আদ্যোপান্ত সব
    হাজার প্যচের সামাল লাগি একাই পঞ্চরব।
    (আঞ্চলিক শব্দগুলি অর্থ
    বয়-বস, ব্যাক- সব, গিরা- গিট্টু, জ্ঞানের সার- জ্ঞানের অধিকারি, ভেটকি- ভেংচি, জাগ জমিনের মোক- জায়গা জমির সমস্যা, বাট- এলাকা, খিটা- বাড়ির উঠোন, ভিডা- ঘরের ভিটি, কবলানামা- দানকরা জমি, পঞ্চরব- জাকজমক পূর্ন উপস্থিতি )
    (সংখেপিত)

    4
    6 Comments
Skip to toolbar