Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 5 months ago

    শিক্ষা
    রেহানা আকতার

    শিক্ষা নিয়েছো বইয়ের তরে
    নাওনি শিক্ষা নিজ ঘরে ।
    গিয়েছো শুধুই বিদ্যালয়ে
    নাওনি শিক্ষা পিত্রালয়ে ।

    চোখ রেখেছো বইয়ের পাতায়
    খোঁজনি ভাষা মায়া – মমতায়।
    নিয়েছো শিক্ষা শুধুই অর্জনের
    নাওনি দীক্ষা ত্যাগ-বিসর্জনের।

    অন্যকে করে শুধুই অপমান
    নিজের জন্য চেয়েছো সন্মান।
    ভালো- মন্দের তফাত না খুঁজে
    নিজের স্বার্থটা নিয়েছো বুঝে ।

    নিজের সুখে শুধুই থাকো বিভোর
    নাওনা কোনো দরিদ্রের খবর ।
    ভাবনা -ভাবোনা বুদ্ধিমত্তায়
    পরে থাকো শুধু জ্ঞানের নেশায়।

    শুধু বইয়ের কাছেই নিওনা শিক্ষা
    ভালো মানুষ হতে নাও কিছু দীক্ষা।
    শিক্ষা নিওনা শুধুই অর্জনের
    দীক্ষা নিও কিছুটা বিসর্জনের।

    সব শিক্ষা বইয়ের পাতায়
    নাহি তুমি পাবে ,
    যেখানেই পাবে সুশিক্ষার দীক্ষা
    পুঁজি করে সাথে নিবে।

    8
    4 Comments
    • জগৎ জোড়া মোর পাঠশালা।

    • সব শিক্ষা বইয়ের পাতায়
      নাহি তুমি পাবে ,
      যেখানেই পাবে সুশিক্ষার দীক্ষা
      পুঁজি করে সাথে নিবে। শেখার জন্য শুধু বই না মনের দৃষ্টিটাও খোলা রাখতে হয়,

    • “চোখ রেখেছো বইয়ের পাতায়
      খোঁজনি ভাষা মায়া – মমতায়।
      নিয়েছো শিক্ষা শুধুই অর্জনের
      নাওনি দীক্ষা ত্যাগ-বিসর্জনের।” ~ দারুণ একটা শিক্ষা দিলেন কবি। অভিবাদন জানবেন।

    • জ্ঞানদীপ্ত প্রতিটি বাক্য! খুব ভালো লাগলো কবিপ্রিয় অনেকদিন পর আপনার কবিতা পড়ে!

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar