Profile Photo

বশির আহমদOffline

  • Bashir93
  • Profile picture of বশির আহমদ

    বশির আহমদ

    3 years, 4 months ago

    আর কয়টা দিন
    -বশির আহমদ

    নিজে থেকে ছায়া বড়ো বুঝে নিয়ো সময় শেষ
    রাতের নিকষ আঁধার শেষে সূর্য উঠে রাঙ্গাবেশ।
    আকাশ ভেঙে ঝড়ের পরে উদয় হয় নতুন ভোর
    সকল ভাঙ্গা নহে ধ্বংস নয়তো তাহা জীবন ঘোর?
    শক্তি দিয়ে জয় করা যায় থাকা যায় না চিরদিন
    রক্তের কালি মুচার আগে শোধিয়ে নেয় সকল ঋণ!
    নিরহী প্রাণ হত্যা করে কেউ থাকেনি ধরার মাঝ
    মজলুমানের রক্তের স্রোতে ভেসে গেছে জুলুমবাজ।
    সকল জীবের মরার আগে বায়ু সঞ্চার শক্ত হয়
    অস্থ যাবার সূর্যের কিরণ লাল আভাটা রক্ত নয়!
    কন্ঠ চেপে দম আটকিয়ে বন্ধ হয় না কোনো গান
    কিয়ামতের ধ্বংসের পরে জেগে উঠবে সকল প্রাণ।
    আঁধার দেখে মনে হয় কি এই ভুবনে ভাস্বর নাই
    কালো দেখে মনে হয় কি ইহা হলো রাতের ভাই?
    পাতা ঝরার গাছটি দেখো মরার গাছের অনুরূপ
    পাতা ঝরার বাদেই আসে চিরসবুজ যৌবন রূপ!
    সুখের উদ্যান দেখতে হলে আগে তবে মরতে হয়
    সত্যের জন্য জান বিলানো মৃত্যু কিন্তু ধ্বংস নয়!

    রচনাকাল: ০৯/০১/২০২৩
    হবিগঞ্জ

    8
    5 Comments

Friends

Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Profile Photo
Md. Nasim Hossain
@nasim3080
Profile Photo
Soma
@soma-chowdhury7yahoo-com
Profile Photo
Shafi Hoque
@shafi-hoque
Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Fahim Hasan
@fahim-hasan
Skip to toolbar