Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 5 months ago

    বিশ্বস্ত ছুরিটি

    বিশ্বাস নেই, প্রতারক মনে তবু ভালোবাসা আছে;
    চোখের ভেতর সাজিয়ে রেখেছি অন্ধত্ব,
    লাটিম শৈশবের মতোন অস্থির অনন্ত জীবন।
    বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এক মিথ,
    যা বিশ্বাস করে সত্য শুয়ে আছে অন্ধকার কবরে।
    যাপনের হালখাতায় লিখে রাখা প্রায়শ্চিত্ত মুছে দিতে চাই;
    অথচ দুয়ারে মিছিল দাঁড়িয়ে, এড়িয়ে যাওয়া অসম্ভব।
    বিশ্বস্ত ছুরিটিকে অপেক্ষায় রেখে আসি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে;
    অন্ধকার, গাঢ় হয় বুকের ভিতর; ভয়ের তসবি জঁপি নিশিদিন।
    আশ্বাসের প্রতারনায় কেটে যায় সময়;
    তবুও মুখে আঁকি সুখ
    তবুও বুকে রাখি সুখ
    পাকস্থলিতে অভুক্ত পৃথিবীর শোরগোল
    আর
    নিঃশ্বাসে মৃত্যুর অমৃত স্বাদ নিয়ে
    একদিন ফিরে এসে দেখি-
    সিলিঙে ঝুলে আছে বিশ্বস্ত ছুরি।

    8
    8 Comments

Friends

Skip to toolbar