Profile Photo

Rudraj PlabanOffline

  • Plaban
  • Profile picture of Rudraj Plaban

    Rudraj Plaban

    3 years, 4 months ago

    নারীর মন
    রুদ্রজ প্লাবন

    তুমি যারে বলো ভালোবাসা
    আমি বলি তারে মায়া
    তোমার আমার মাঝেতে এযে
    নিত্য আলো-ছায়া।
    তোমার মনেতে কেবলই বাঁজে
    আমি কী ভালোবাসি তোমায়?

    আমি যখন ভাবি কেবল
    তোমার তখন চোখ ভরা জল
    আমার মনেতে আসে যত ছল
    তোমার নয়ন উছলায়।
    তোমার হৃদয় কেবলি গুমরে
    আমি কী ভালোবাসি তোমায়?

    আমার কাজের ফাঁকেতে কখনও
    করি কি তোমারই খোঁজ
    তোমার মনেতে কু বাতাস বলে
    বোঝ এবার বোঝ।
    কু মন্ত্রনার মানুষে সুধায়
    আমি কী ভালোবাসি তোমায়?

    তোমার যখন খুব অসুখ হয়
    মনেতে ভীষন ভয়
    আমারে ছাড়িবে এ কথা নয়
    আমার কী জানি কি হয়
    পলে পলে আবারও বাঁজে হৃদেতে
    আমি কী ভালোবাসি তোমায়?

    আমার তুমি তোমার আমি
    কেমনে বুঝাই তা
    তোমার আমি বটবৃক্ষ
    তুমি যে আমার ছায়া।

    ছায়ায় কায়ায় একাকার হয়
    মনেতে মিশে মন
    স্বামী স্ত্রীর সম্পর্কের মানে
    বোঝে কে অন্য জন?

    একে একে গেল দিন মাস বছর
    এমনিই যাইবে আরও
    এমনই পোহাইবে রজনী কত
    কত ঋতু হবে পার।

    তোমার আমার হৃদয়ের টান
    যেন নদীর স্রোতধারা
    তোমার আমার মনে অমিল
    করিল পাগল পারা।

    দিনে দিনে হল সহজ সবই
    মিলিল কতনা ভাব
    তোমার মনেতে তবু সেকথা
    হায়! এযে নারী স্বভাব।

    5
    6 Comments
Skip to toolbar