-
তোমাকে ভালোবাসতে তোমার শরীর প্রয়োজন পড়ে না আমার। তোমার সাথে যোগাযোগ সারাজীবন থাকবে কি থাকবে না আমি জানি না, তবে তোমার জন্যে আমার অফুরন্ত ভালোবাসা বেঁচে থাকবে।
তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকার মুহূর্তটা আমার কল্পনায় বার বার আসে; তুমি আদর করে জড়িয়ে ধরলে মনে হয়, আমার জীবনে আর কোনও অপূর্ণতা নেই; তোমার যৌনতার চেয়ে বেশি তোমার মমতা আমাকে পরিপূর্ণ করে।
তোমাকে ভালোবেসে আমি শিখেছি ভালোবাসা বলতে আসলে কী বোঝায়, ভালোবাসার মর্ম আগে এভাবে বুঝতে পারিনি। তোমাকে চিনেই আমি আমার হৃদয় চিনেছি। যে ভালোবাসেনি আজও, নিজেকে চেনার তার এখনও বাকি।
তোমাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারলাম না, তোমাকে কিছু না দিতে পারলে শান্তি পাবো না। প্রিয়জনকে কিছু গিফট করার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না, আমাকে সেই আনন্দ থেকে বঞ্চিত কোরো না।
আমি ৬০-৭০ বছর পর্যন্ত বাঁচতে পারি অথবা খুব তাড়াতাড়ি মারাও যেতে পারি। আরও ৩০-৩৫ বছর বেঁচে থাকলেও আর কাউকে কাছে আসতে দেবো না। তুমি আমাকে কাছে ডাকলে আমি দূরে থাকতে পারব না, কিন্তু তোমার সাথে বিছানায় যাওয়াটা আমার জন্যে ম্যান্ডেটরি কিছু না, কারণ আত্মা দিয়ে আত্মাকে ছোঁয়া যায়। তোমাকে পেতে আমার তোমাকেই লাগে না।
আমি তোমাকে যা লিখি, আমার মনে হয়, এর চেয়েও বেশি যদি লিখতে পারতাম! এত লিখেও আমার মন ভরে না, তাই মনে মনে তোমার সাথে বাকি কথা সেরে নেই।
আমি টেলিপ্যাথিতে বিশ্বাস করি। আর একটা অদ্ভুত কথা বললে তোমার অবাক লাগবে… আমার আজকাল মনে হয়, আমি যেখানেই যাই, তোমাকে সাথে নিয়ে যাই, একসেকেন্ডের জন্যেও তোমার সাথে আমার বিচ্ছেদ হয় না।
যদি সম্ভব হয়, তোমার মনের সব ব্যথা আমাকে দিয়ে দিয়ো, যদি তোমার সব ব্যথা সারিয়ে ফেলতে পারতাম, তবে আমিই পৃথিবীর সবচাইতে সুখী মানুষটি হতাম।
আমি জানি, তুমি আমাকে কোনোদিনই ভালোবাসতে পারবে না। তোমার ভালোবাসা পাবার আশায় ভালোবাসিনি, তোমাকে ভালো না বেসে বাঁচতে পারি না বলেই ভালোবেসেছি। মেসেজ দেওয়া কোনোদিন বন্ধ হয়ে গেলে ভেবো না, আমি তোমাকে ভুলে গেছি। তোমাকে ভুলে গেলে যে আমি আমাকেই ভুলে যাব!
আমি হুট করে মারা গেলে সেই খবর তোমার কানে কেউ পৌঁছে দেবে না। এটা আমার অনেক বড়ো একটা দুঃখ।4 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid


শুদ্ধ ভালোবাসা।