-
মাধবী
♠
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়।
মধ্যাহ্নে ডুবে গ্যাছে অসংখ্য চাঁদ,
সিঁথিতে গেঁথে রেখেছো গনগনে দুপুর।
এইভাবে আলোখেকো পোকার মতোন
আমিও গিলে খেয়েছি ভয়।
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়।
অস্ফুট উচ্চারণে পড়েছি প্রস্থানের মন্ত্র,
হাসিমুখে তুলে নিচ্ছি বুকে ঈশ্বরের ক্ষোভ।
কথায় কথায় মিলিয়ে নিচ্ছি পবিত্র শব্দ;
নীরবতা, সে এক প্রচণ্ড বিস্ময়।
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়।
দুয়ারে জানালায় ঢেকে আছে দিনের আলো,
গভীরে ফুটে আছে এক বিষাদ গোলাপ।
পাখির চোখের মতোন দৃষ্টি নিয়ে
দেখি এক মৃত লোকালয়।
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়।
পড়ে থাক বিকলাঙ্গ দিন, নির্ভার হাওয়ার বালিশে
লুকিয়ে আছে প্রচণ্ড একগুয়ে চুমু।
উন্মুক্ত করো, দেখি ত্রস্ত এক উন্মাদ নদী।
নেশার লাটিম ঘুরছে;
ঘুরে ঘুরে এভাবেই থেমে যেতে হয়।
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়।।7 Comments-
-
-
মাধবী
হৃদয়ে ফুটেছ বসন্ত হয়ে…………..
মনের মাধুরীতে গেথেছি কৃষ্ণচূড়া আর পলাশের রক্তিমাভায়
বিহঙ্গ ডানার বিছানায় বকুলের মালা,
স্নিগ্ধ সকালের কুয়াশা কণা ঘাসের ডগায় মিশে থাকা মুক্তর বিন্যাস
মাধবী
এসো একবার কলাপাতার আসন পাতা বসবে তুমি
চাইলে হৃদয় আসনটাও বরাদ্ধ পাবে চিরদিনের তরে…………………
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



ধাক্কা এসেছে বিপ্রতীপ কোণে অশুভ সময়ান্তে
মিশেছে হতাশ চোরাবালি মেঘ
ঠিকানা হারানো খয়েরি রঙের খামে
চাঁদের খাঁদে মচ্কেছে পা
পন্থাবিহীন নূতন যাত্রা সাঙ্গ ভূবনময়
মাধবী,
উনুনে জ্বলছে হৃদয়…