Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    • 3 years, 9 months ago

    তুমি এসো
    আহমেদ হানিফ।

    বসন্তের গান বুনিতেছে কোকিলে,
    দূর পাড়ায় বাসন্তী সাজের আয়োজন নববধূর,
    পুষ্পরাজিতে ফুলে ফুলে সয়লাব হবে-
    তোমার চুলের স্পর্শ রবে কতক গোলাপে।

    জারুল তলায় কপোত-কপোতী নানান বেশে,
    বসন্তের রঙ মাখাবে শত আদরে,
    হৃদয়গ্রাহী বাংলার চিরাচরিত গানে-
    তোমার বন্দনাবাক্য ছড়াবে চারপাশে।

    পল্লবে প্রেমের রব উঠবে,
    কোকিলের কুহুতানে প্রেমিকের মননে-
    শতক পঙক্তি সাজাবে প্রেয়সীর তরে,
    তোমায় সাক্ষী রেখে আয়োজন সারবে বসন্তের।

    সুরূপা,
    তোমার আগমন হেতু সেদিন-
    নানা স্থান হতে কবিদের সমাবেশ হবে,
    তোমার বন্দনার শতেক পঙক্তির নিবেদন।

    গত বসন্তে তোমার অপেক্ষায়,
    পুষ্পরাজের সভাসদের মলিন বদন দেখেছি,
    কোকিলের বিরহ সুরের মূর্ছনায়-
    প্রেমিক মনে বসন্তের রঙ জাগেনি।

    প্রিয় সুভাষিণী,
    এই বসন্তে তুমি রঙ ছড়িয়ে দিও,
    কামুকী বসন্তের অঙ্গে-
    সর্বত্র,সর্বজনে বসন্ত ঠিকই আসবে।

    সুরূপা,
    শত আয়োজন সারা নববধূর অন্দরমহলে,
    তুমি আসলেই বসন্ত আসবে,
    কোকিলের কুহুতান-
    কিংবা বৃক্ষরাজিতে পল্লবের প্রেম।

    4
    3 Comments
    • কবি অসাধারণ লিখেছেন!

    • “সুরূপা,
      শত আয়োজন সারা নববধূর অন্দরমহলে,
      তুমি আসলেই বসন্ত আসবে,
      কোকিলের কুহুতান-
      কিংবা বৃক্ষরাজিতে পল্লবের প্রেম।” এই অপেক্ষার অবসান হোক, এই বসন্তের আয়োজন বৃথা না যাক!

    • তুমি না আসলে বসন্তের কোনো রঙ হয় না।

Skip to toolbar