Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    3 years, 4 months ago

    হালের পদ্য
    —শাহ্ কামাল

    কার কাছে কই মনের কথা
    সব মনে পরবাসী
    স্বার্থের টানে অপবাদ আনে
    নীতির গলে ফাঁসি।

    যে টাকা তোমার চলার গতি
    সে টাকা আনে জম,
    সব টাকা তোমার ক্ষইবে শীঘ্র
    ধুলিতে ধূসিবে দম।

    মন্দে মন্দে কত ভালোবাসা
    ভালো কিছু কী হবে?
    নিজের গলে কলঙ্ক তিলক
    দেখবে এ ভবে সবে।

    মুখে রচিছো অমিয় বদন
    হাসিছো ভদ্র বেশে,
    জ্ঞানীর তন্ত্রে মজিছো মন্ত্রে
    যাবে কী টেকা শেষে?

    ভালো বলে যারে জেনেছে সবে
    জানে কী সে ভালো কিছু?
    তার চোখে শুধু স্বার্থের গান
    কেন মজিছো তার পিছু?

    গোয়ার গোবিন্দ বলে অনিন্দ্য
    মূল্য জানে না কাজের,
    নিজের মতোই অন্যকে ভাবে
    ধার ধারে না লাজের।

    এমনি এখন চলছে জগৎ
    কিসের নিয়ম নীতি,
    পিঠ বাঁচাতেই পা চাটতে হয়
    মুখ জুড়ে তার গীতি।

    4
    3 Comments
Skip to toolbar