Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 4 months ago

    বন্ধন-পর্ব-142
    মো: মাঈনউদ্দিন
    পিছা দিয়া পিডাইম যদি মাছের লাগি থাকিস বইয়ে
    বৃষ্টি হইলে হুনছি যদি বসে ছিলি নায়ের ছইয়ে।
    হুনছি যদি খাওন না খাই আড্ডা দিসোস পরার গুনে
    বোজোস না ক্যান হুনলে এডি কিরাম লাগে আমার মুনে।
    বাজান আমার মাছ লাগেনা লাগবেনা চাল মন কে মন
    যে টুকু পাছ যেটুকু দেয় ঠগায় জিতায় চর মহাজন।
    অটুক লইয়াই সোনা আমার সময় মত আসিস বাড়ি
    হাওয়ার ঘুল্লি কেনসা লাগে আসিস কিন্তু তারাতারি।
    দুর আকাশে ভার হয়ে যায় দমকালো মেঘ দলে দলে
    সংঙ্কা-পাথর পাহার সমান জমে মায়ের ব্যকুল ভালে।
    তার পরও যে গোয়ার ছেলে শোনেনা মার হাজার বারন
    বৃথাই বকে যায় জননী নদে না’জার লক্ষ কারন।
    ওই চেয়ে দেখ চরের খারি কত উচায় উঠে এল
    চরের সকল পাক পাখালি গভির বনে মুখ লুকাল।
    বাতাসটা দেখ কেমন যেন ঠান্ডা হিমের আভাস আনে
    বায়ের ঘুল্লি ফুসফুসিয়ে ক্ষনে ক্ষনে বলছে কানে।
    নদির জোয়ার প্রবল হয়ে ছুটছে কেমন প্রতাপ ঝাড়ি
    জাসনের বাপ আয় ফিরে আয় মাঝিরেকয়ে চলরে বাড়ি।
    কে সোনে কার বারন রোদন মায়া বাধন অসার করি
    গোয়ার ছেলে ছুটলো নায়ে জমবেতানির ঘারে চরি।
    কালুগাজির গান জুরিয়ে ও দরিয়া আইরে আমি
    ফুলনদেবির পুত মন্দিরে সালাম করে জাইগো স্বামী।
    হাত উচিয়ে অভয় দিয়া মায়েরে বলে জাসনা বাড়ি
    কাদিসনা তুই মাছ না পাইলে চইলা আসমু তারাতারি।
    দুরহতে মা ঢিলের মত ছুরিয়া কয় চাদুর নিছোস
    ঘারে পিঠে ঘাওগুলিতে মলমডা কি লাগায়ে দিছোস।
    তেলগুলি কি ঠিক আছে দেখ নুনায় ধরলে চামর পরে
    সুই সুতা দেখ আছেতো সব কাপর সিলবি কেমন করে।
    এমনি করে উদাস ছেলের শতেক খুতের খবর দিয়া
    বারে বারে জ্বালায় তারে কাজ অকাজের খবর নিয়া।
    তাই বেলায়েত কঠিন গলায় ঝারির স্বরে মরগিয়া তুই
    গুলুইর ঢালে দারায়ে জলে কাঁদমাটির পাদুটি ধুই।
    সঙ্গ সবায় এক করিয়া দুহাত তুলি প্রভুর কাছে
    তোর ভরসায় জাইরে মালিক তুইছারা আর কেডা আছে।
    প্রাণ গলিয়ে মন গলিয়ে চিত্য সপি প্রভুর দায়ে
    ব্যকুল মনে নয়ন জলে ছুটলো মাঝি দক্ষিন বায়ে।
    জালের কাছিত সালাম করে আরেক সালাম মায়ের পায়
    ধুপধুপিয়ে মেশিন ছেড়ে গভির জলের দিকে ধায়।
    ব্যর্থমাতা নয়ন ভরি দৃষ্টি সিমার সুদুর পারে
    দিক মিসালে ছেলের ছায়া গগন-বেরায় বারে বারে।
    অধির হয়ে আকুল প্রাণে বায়েভাসা নায়ের সারা
    ক্ষনে ক্ষনে আনছে বয়ে ঝঞ্জাবেগে বায়ুর ধারা।
    দরাজ গলায় আওয়াজ করে যাচ্ছে সায়র বুক দাপিয়ে
    বায়ুর মাথাল হানছে দারুন বনবিজনের ভিত কাপিয়ে।
    (সংখেপিত)

    7
    10 Comments
Skip to toolbar