Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • কিছু ভিডিও ছবি ও আনন্দ

    ফেইসবুকে কিছু ছবি ও ভিডিও দেখি যা মনকে খুব শান্তি দেয়,
    একটা ভিডিও দেখলাম এক শিশু তার মায়ের হাতে খাবার খাচ্ছে,
    শিশুটি মুখের খাবার শেষ হতেই খুব আগ্রহ নিয়ে হা করছে আবার খাবারের জন্য,
    দেখে খুব আনন্দ হল,কত শিশু খাওয়া নিয়ে বিরক্ত করে খেতে চায় না,
    আসলে মা বাবার দেয়া শিক্ষা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ,
    শিশুর ক্ষুধা না লাগলেও খাওয়ানোর চেষ্টা করা ঠিক না,
    যখন পরিপূর্ণ ক্ষুধা লাগবে তখন খাওয়ান উচিৎ,
    ক্ষুধা লাগার পর খাওয়ালে শিশুর খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়।
    আর একটা ছবি দেখলাম এক মা তার বাচ্চা কে পরম মমতা জড়ানো হাতে গোসল করিয়ে দিচ্ছেন,
    বাচ্চাটি পানির স্পর্শে আনন্দে খিল খিল করে হাসছে,
    হৃদয়ে আসীম আনন্দ অনুভব করলাম।

    5
    3 Comments
Skip to toolbar