Profile Photo

Nahian RubayetOffline

  • rubayet71
  • Profile picture of Nahian Rubayet

    Nahian Rubayet

    3 years, 4 months ago

    যে বিষাক্ত ছুরি তুমি বিঁধিয়ে দিয়েছ আমার বুকে
    ছেদ করতে পারেনি সে হৃদপিণ্ড
    আঁটকে গ্যাছে পাঁজরের ফাঁকে
    হাড্ডিসার এই শরীরে এই সামান্য ছুরি আর কি এমন দাগ কাটবে
    ভাত খেতে পারিনি কত দিন
    ওভার ব্রিজের মেঝেতে জেগে শুয়ে ছিলাম শীতের রাতে
    কতবার পিষে গ্যাছ গুনে বলে দিতে পারি
    টের পাওনাই একবারো
    ভেবেছিলে ঘুমাচ্ছি অঘোরে
    ভুল!
    ভুল ভেবেছ।
    জেগে উঠতে পারি ভাবোনি কখনো
    ভাঙ্গা রেডিওর মত সারাক্ষণ বাজিয়ে যাচ্ছ
    আয় আয় চাঁদ মামা
    ঘুম পাড়ানি গান
    বার বার শুনে শুনে ধরে গেল কান
    কান বাঁচানোর তাগিদে রেডিও নব ঘোরাতেই টান পড়ে গেল তোমার চ্যানেলে
    বুঝে গেলে চ্যানেল বদলানোর মত গর্হিত কাজ শিখে গেছি।
    তবে,
    তবে ভুল করে ফেললে একটা অংকে
    হে রাষ্ট্র ছুরি মারার মত বোকামি কেন করলে
    উচিত ছিল মগজে গেঁথে দেয়া
    একটি সফট নোজ হাই ক্যালিভার বুলেট।

    ০৩০২০২৩

    8
    5 Comments
Skip to toolbar