Profile Photo

বিশ্ব পথিকOffline

  • IcramAli
  • Profile picture of বিশ্ব পথিক

    বিশ্ব পথিক

    3 years, 4 months ago

    পেইন্টার
    ইকরাম আলী
    পেইন্টার,
    তুমি কি আকঁতে পারবে
    হৃদয়ে নির্মাণ করা যন্ত্রনার পাহাড়
    পেইন্টার,
    তুমি আকঁতে পারবে কি?
    এক বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা
    কিংবা একজন সন্তান
    তার বাবাকে বোঝাতে না পারা ভালোবাসার ,
    ব্যর্থ আনন্দ।
    বাবা আর ছেলে
    পাশাপাশি বসে উপভোগ করা,
    অসংখ্য বেদনা।
    পেইন্টার,
    তুমি কি আকঁতে পারবে ভালোবাসার এক নিশ্চিত,
    সুন্দর যন্ত্রনা।
    যে যন্ত্রনা প্রতিনিয়ত ,
    দুঃখকে করছে নির্মাণ।
    যা হৃদয়কে পূর্ণ্য করে
    শূন্য করার জন্য।
    পেইন্টার,

    আমি জানি ,তুমি পারবে না
    তোমার তুলিতে সে রং নেই
    যেটা আমাকে শৃঙ্খল করতে পারে।
    ঔ তুলিতে যে রং জমা
    সেটা বিলাসিতার,
    র্স্বাথ পরের মতো
    ছিনিয়ে নেওয়া অধিকার ।
    পেইন্টার,
    নিজেকে বোঝার চেষ্টা করো আবার

    5
    3 Comments
Skip to toolbar