Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 4 months ago

    ভালো লাগে তোমাকে
    জুবায়ের আল মাহমুদ
    তারিখ: ০৮/০২/২৩

    নীল আকাশ ভালো লাগে
    ভালো লাগে গোধূলি,
    ভালো লাগে তোমার মুখের
    মিষ্টি মধুর বুলি।

    রংধনু ভাল লাগে
    ভালো লাগে ফুল,
    ভালো লাগে তোমার মাথার
    ঘন কালো চুল।

    চাঁদ তারা ভালো লাগে
    ভালো লাগে রবি,
    ভালো লাগে তোমার চোঁখে
    দেখতে আমার ছবি।

    ফুলের সুবাস ভালো লাগে
    ভালো লাগে পাখি,
    ভালো লাগে কাজল কালো
    তোমার দুটি আঁখি

    পাহাড় ঝর্ণা ভালো লাগে
    ভালো লাগে নদী,
    ভালো লাগে তোমার ছোঁয়া
    একটু পাই যদি।

    10
    4 Comments
Skip to toolbar