Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবিতা লিখতে ইচ্ছে জাগে

    কবিতা লিখতে ইচ্ছে জাগে,
    রাত জেগে আমি কবিতা লেখার চেষ্টা করি।
    কবিতা আসে না।
    মাথার ভেতর বুলেট, দাঙ্গা ধর্ষণ, লাশ।
    শ্মশানে শ্মশানে জ্বলে চিতা জ্বলে।
    গোরস্থানে গোর খোরা হয়।
    আমি একটি কবিতা লিখতে চেষ্টা করি।
    কিন্তু এতো কিছু দেখে দেখে এখন আর কবিতা আসে না।

Skip to toolbar