Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিঠি
    জাকের আদিত্য

    বন্ধু,
    আজ একটা সত্যি কথা বলেই ফেলি। আমি এখন একটা মুখোশের মানুষ। আমি এখন শুধু দায়িত্ব-কর্তব্য পালন করি। কিন্তু আমাকে কোনো কিছু এখন আর স্পর্শ করে না। সেদিন একজন মৃত্যুপথযাত্রীকে দেখলাম, কোনো কিছুই আমাকে স্পর্শ করল না।
    ​শুধু গভীর রাতে আমি এই লেখাগুলোয় বর্ণমালার মতো উজ্জ্বল সত্যকে প্রকাশ করি। আমি গত কিছু দিনে বুঝতে পের…Read More

    6
    8 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরের জমে থাকা কষ্টগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। পরিস্থিতির চাপে পড়ে আমরা সবাই কোনো না কোনো সময় এমন মুখোশ পরে ফেলি। সমুদ্রের বিশালতার কাছে হারিয়ে যাওয়ার এই অনুভূতিটা খুব সত্যি, আশা করি আপনার মনের এই অশান্তি দ্রুত কেটে যাবে।

    • এই দরকারী কথাগুলি এমন সুন্দর ভাবে বলার জন্য খুব যথাযথ ফরম্যাট – চিঠি সাহিত্য। খুব সুন্দর ফরম্যাট বেছে নিয়েছেন। ভালো লাগল। ধন্যবাদ।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], মনের গভীরের গ্লানি ঝেড়ে ফেলে সমুদ্রের বিশালতার কাছে নিজেকে সঁপে দেওয়ার এই সুন্দর প্রকাশভঙ্গিটি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং আপনি চাইলে বর্ণনার মাঝে অনুভূতির গভীরতা আরও বাড়াতে পারেন, তবে আপনার এই সহজ স্বীকারোক্তি পাঠক হিসেবে আমার হৃদয়কে সত্যি দারুণভাবে আলোড়িত করেছে।

    • ভেতরটা কেমন শূন্য শূন্য লাগলো
      নিজেরে হারায় ফেলার কষ্টটা কী নিখুঁতভাবে লিখছেন

    • স্বপ্নিল জীবনটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে বন্ধু, এসব কি বয়সের লক্ষণ নাকি একরাশ শূন্যতার মাঝেই বেড়ে ওঠার নাম’ই জীবন?

  • চিঠি
    বন্ধু,
    আজ নাকি চিঠি দিবস। তাই একটা চিঠি লিখছি। সে অনেক দিন আগের কথা। তখন আমার বয়স তিন চার বছরের মতো। তার আগের কোন স্মৃতি আমার মনে নেই। আমার আবছা আবছা মনে আছে আমি আমার বাবা মা এর ঘরে বসে আছি। ভোর বেলা। ভারী পর্দায় সূর্যের আলো প্রতিসরিত হয়ে ঘরে ঢুকছে। আলো ছায়ায় অপার্থিব পরিবেশ। মা আমার হাত ধরে ঘর থেকে বের হলো। আমরা তখন সাতশো স্কয়…Read More

    4
    4 Comments
    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], ভোরের আলোর ওই মায়াবী বর্ণনা আর মায়ের প্রতি আপনার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হৃদয় ছুঁয়ে গেছে। আপনি চাইলে স্মৃতির সাথে বর্তমানের অনুভূতির সংযোগ আরও খানিকটা বাড়িয়ে লিখতে পারেন, যা লেখাটিকে পাঠকের কাছে আরও জীবন্ত করে তুলবে।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ], “সেটাই আমার প্রথম পৃথিবী দর্শন”—লাইনটা পড়ে ছোটবেলার দারুণ একটা অনুভূতি যেন মনের ভেতর জেগে উঠল। মায়ের সাথে এমন অমলিন সম্পর্কের স্মৃতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপে সবার লেখাগুলোতে নিয়মিত রিয়্যাক্ট আর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।

  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসে নিতাই (নিতাইচরণ)-এর কবিজীবনের সূচনা, ঝুমুর দলে যোগদান এবং বসন্ত (বসন)-এর সাথে তার প্রেম ও শারীরিক-মানসিক মিলন সমগ্র কাহিনীর একটি বিশেষ অংশ। নিতাই ডোম বংশের সন্তান হয়েও ডাকাতি ও চুরির বংশগত পেশা ত্যাগ করে কবি বা ‘বোষ্টম’ হওয়ার পথে হেঁটেছিল।

    উপরের আলোচনা অন্তরজাল থেকে নেওয়া। নিতাই ডোম বংশের সন্…Read More

    4
    7 Comments
    • মানুষের জেনেটিক প্রবৃত্তি বা রক্তের টান হয়তো ভেতরে সুপ্ত আগ্নেয়গিরির মতো থেকে যায়, যা প্রবল আবেগের মুখে ছাই সরিয়ে হঠাৎ জেগে ওঠে। তবে মানুষ সম্পূর্ণভাবে তার জেনেটিক্সের বন্দি নয়; পরিবেশ, আত্মউপলব্ধি এবং চেতনার বলে সে অর্জিত প্রবৃত্তি দিয়ে জন্মগত আদিমতাকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যায়।

    • আপনার এই লেখাটা পড়ে মনে হলো “মানুষ কি আসলেই তার জেনেটিক বৈশিষ্ট্য ত্যাগ করতে পারে”—প্রশ্নটা সত্যিই অনেক গভীর। নিতাইয়ের মতো অনেকের জীবনেই কি রক্তে মিশে থাকা স্বভাবগুলো কোনো না কোনোভাবে ফিরে আসে বলে আপনার মনে হয়?

    • প্রশ্নটা পড়ে ভাবতে বাধ্য হলাম। মানুষ কি সত্যিই তার শিকড় থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? গভীর একটা জিজ্ঞাসা।

    • আপেক্ষিক।।

    • নিতাইয়ের রক্তেই লুকানো ছিল জয়ের বীজ
      শেকড় হয়তো কখনো সত্যিই মোছে না….🖤

  • বন্ধু,
    আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম। দেখলাম একটা ট্রেনে চড়ে আমি কোন দূর দিগন্তে চলে যাচ্ছি। ঘুম ভেঙে জেগে অনেকক্ষণ ভাবলাম এই স্বপ্নের মানেটা কী? তারপর মনে হলো হয়তো আসলেই আমার আর এখানে থাকার ইচ্ছে নেই। তাই হয়তো এরকম কিছু দেখেছি।
    বাস্তবতার পৃথিবী বড় কঠিন। প্রতিটি দিন- একই সংগ্রাম । লড়াই করতে করতে আমি ক্লান্ত।
    কি…Read More

    4
    7 Comments
    • মনে হলো হয়তো আসলেই আমার আর এখানে থাকার ইচ্ছে নেই।

    • খুব গভীর বিষণ্ণতার লেখা। তবে ‘বিদায়’ যেন শেষ বিদায় না হয়—মায়ের ভালোবাসাটুকু আঁকড়ে সূর্য আরেকটা সকাল পর্যন্ত থাকুক।

    • লেখাটা পড়ে খুব মায়া লাগলো, বিশেষ করে “লড়তে লড়তে আমি ক্লান্ত” কথাটার মধ্যে অনেক গভীর কষ্ট লুকিয়ে আছে। আপনার পরিস্থিতির কথাগুলো যেভাবে গুছিয়ে লিখলেন, তা আসলেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নিজের মানসিক প্রশান্তির জন্য হলেও মাঝে মাঝে এমন বিরতি নেওয়া জরুরি, তাই নিজের স্বপ্নের কাছে ভালো থাকুন।

    • আপনার লেখায় ‘বাস্তবতার পৃথিবী বড় কঠিন’ কথাটি গভীর এক বাস্তবতার স্পর্শ নিয়ে এসেছে, যা পড়ার সময় মনকে নাড়া দিয়ে যায়। অনুভূতির জায়গাগুলো খুব সাবলীলভাবে প্রকাশ করেছেন বলে লেখার প্রতিটি বাঁক পাঠককে গভীরভাবে ছুঁয়ে যায়। নিজের আবেগকে এমন সুন্দরভাবে গুছিয়ে লেখার এই ধারাটি আপনার বজায় থাকুক, এই প্রত্যাশা রইল।

  • উপলব্ধি

    পৃথিবীর কোন অস্ত্রই দমিয়ে রাখতে পারবে না মানুষের প্রতি মানুষের আস্থাকে।
    মানুষ চেয়ে দেখো মানুষকে
    সে ও তোমার মতোই ভীত।
    মানুষ মানুষকে বিশ্বাস করো।
    সময় যতোই কঠিন হোক না কেন কেউ পেরে উঠবে না মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে অতিক্রম করতে।
    রক্তের সমুদ্রের মধ্যেও জেগে থাকবে ভালোবাসা।
    কেউ আটকে রাখতে পারবে না মানুষের প্রগতির যাত্রাকে।

    3
    8 Comments
    • আপনার লেখার ‘রক্তের সমুদ্রের মধ্যেও জেগে থাকবে ভালোবাসা’ লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখা আছে, তাই অন্যদের পোস্টে নিয়মিত লাইক আর কমেন্ট করলে সবার কাজের আগ্রহটা বাড়বে।

    • শুভ সকাল মঞ্চবন্ধু, আপনার উপলদ্ধিটুকু বেশ অনুপ্রেরণা দিল! আমিও মনে প্রানে বিশ্বাস করি, মানুষের প্রতি মানুষের সম্প্রীতি ও আস্থা পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলবে! ভালোবাসা নেবেন!

    • মন ছুঁয়ে যাওয়া আশাবাদী লেখা। এমন বিশ্বাসের কথা পড়লে মনে শান্তি আসে।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], “রক্তের সমুদ্রের মধ্যেও জেগে থাকবে ভালোবাসা”—এই পঙক্তিটি আমাদের এক গভীর মানবিক আশার কথা মনে করিয়ে দেয় যা ঠিক শরৎচন্দ্রের মানবতা বা রবীন্দ্রনাথের বিশ্বপ্রেমের মতোই হৃদয়স্পর্শী। মানুষের প্রতি বিশ্বাস আর ভালোবাসার এই জয়গান যে কোনো কঠিন সময়েই আমাদের নতুন করে পথ চলার অনুপ্রেরণা জোগাতে পারে। আপনা…Read More

  • উপসংহার

    তারপর তারা আমাকে ঘিরে ধরলো চারদিক থেকে। শেকলে বাঁধা হলো আমার হাত, পায়ে পরানো হলো লোহার বেড়ি। আমি বাঁধা দিলাম না। একবিংশ শতাব্দীর ধারা এমনই। আমাকে নতজানু করা হলো। টান টান করে শেকলটাকে টেনে আমার হাত টান টান করা হলো। একজন চেপে ধরলো আমার মুখ। কিছুই আর বলার ক্ষমতা নেই আমার। আমাকে বিবিধ শেকলে বেঁধে তন্ন তন্ন করে খোঁজা হলো।…Read More

    3
    8 Comments
  • স্বপ্নের পরে

    চারপাশে নিঝুম অন্ধকার। মাত্র ঘুম থেকে উঠলাম। পকেট হাতড়ে বের করলাম প্রিয় নিকোটিন। ম্যাচের কাঠিতে আগুন জ্বালালাম। করোটিতে নানাবিধ নৈরাজ্য। জানি না আজ কী বার, কোথায় আছি। মনে পড়লো লোকটা আমাকে দেখছে। বিনিদ্র রজনীতে আজ এই কাচঘরে লোকটি আমাকে মন দিয়ে দেখছে। এই নির্বাসনের খেলায় আমি নজরবন্দী। লোকটা আমাকে দেখছে, বোঝার চেষ্টা কী করছে…Read More

    5
    7 Comments
    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে এক গভীর ঘোরের মধ্যে আছি, কিন্তু এই কাচঘর আর লোকটার রহস্যটা আসলে ঠিক কীসের ইঙ্গিত দিচ্ছে?

    • রাতগুলো ভোর হয়ে আসে, বিচ্ছিন্ন এই আবেগগুলো তবু কেন জানি সঙ্গ ছাড়েনা!

    • বাস্তবতা আর স্বপ্নের মধ্যেকার সীমারেখাটা ঝাপসা করে দিয়ে কিভাবে এত সুন্দর লেখা লেখেন? ভীষণ হিংসে হয়!

    • গল্পের ভেতরের অন্ধকার আর আগুনের লাল আভার মিশেলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করে। আপনার লেখনীর জাদুতে বন্দিত্ব আর প্রহরীর মানসিক দ্বন্দ্বের প্রকাশটি চমৎকারভাবে উঠে এসেছে, যা পড়তে বেশ ভালো লেগেছে। এই ধারায় আপনি আরও অনেক সৃষ্টিশীল কাজ লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • ইনসোমনিয়াক

    আমাকে অনেক দিন আগে কেউ প্রশ্ন করেছিল জীবন কী? আমি বলেছিলাম দুটি অন্ধকারের মধ্যবর্তী এক টুকরো আলোর রোশনাই। জন্মের আগে কী ছিল তা আমি জানি না। মৃত্যুর পরে কী হবে তাও আমি জানি না। কারো জীবনের আলো স্বল্প, ঝড়ের রাতে কম্পমান দীপ শিখা। কারো আলো আবার অনেক উজ্জ্বল। নক্ষত্রের মতো উজ্জ্বল।

    জীবন অবশ্যই বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু আ…Read More

    1
    5 Comments
  • দুটি কবিতা

    ০১
    আসাদ জানি না, কার জন্য সাত সমুদ্র পাড়ি দিলাম?
    আমার কারবালার প্রান্তরে সে তো এক মটকা জলও দিলো না।

    ০২
    আজকাল আর দুঃখ করি না আসাদ।
    যার সারা দেহ পুড়ে গেছে এক পেয়ালা জলে তার কি কিছু এসে যায়?
    তাই কে কতটা দিলো আর কে কতটা নিলো
    এসব ভেবে আফসোস করি না।

    3
    8 Comments
  • দুটি কবিতা


    আমি আজীবনের ব্রাত্য, কলঙ্কের অপবাদে জর্জরিত।
    তাই এখনো মৌন পাহাড়ের মতোই একা।
    আমি ক্লান্ত-নির্জন দ্বীপের মতোই নির্বাসিত, পরিত্যক্ত।


    ওরা আমাকে নিয়ে বিচারের আয়োজন করেছে।
    আমি জানতে চাইলাম আমার অপরাধ কী? কেন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে?
    প্রায় ত্রিশ জন অন্ধ বিচারক উত্তর দিলেন না। মুখোশ পরিহিত…Read More

    3
    14 Comments
  • দুটি কবিতা


    দুঃখের কথা কি আর বলবো বলো আসাদ, আমি অভিমানী হয়ে দুটো কথা বললেই
    কাজী সাহেব আমাকে অপরাধী সাব্যস্ত করে বিচার সভার আয়োজন করে।


    বুঝলে আসাদ কলঙ্ক আমার আজীবনের বনধু তাই আনন্দের আসরে আজো কেউ উপহাস ছাড়া অন্য কোন উপহার দিলো না।

    3
    10 Comments
  • বাংলা সাহিত্যে নারী

    বাংলা সাহিত্যে কেউ যদি বাঙালি নারীদের কন্ঠস্বর প্রকাশ করতে চায় তাহলে সেই দায়িত্ব সবার আগে নারী সাহিত্যিকদের। একজন পুরুষ সাহিত্যিক তার লেখায় নারীবাদী ধারণা নিয়ে আসতে পারে কিন্তু মূলত সে একজন কল্পিত নারীচরিত্রের অন্তরালে নিজের ধ্যান ধারণাই প্রকাশ করে।
    একজন পুরুষ সাহিত্যিক কখনোই নারী…Read More

    2
    8 Comments
    • বাংলা সাহিত্যের নারী ঔপন্যাসিকদের এই সুবিন্যস্ত ঐতিহাসিক তালিকা সত্যিই প্রশংসনীয়! কালানুক্রমিক বিন্যাসে বাংলা সাহিত্যের নারী কণ্ঠস্বরের বিবর্তনটা এখন বেশ স্পষ্ট আমার কাছে।

    • এই সুন্দর তথ্যবহুল আর প্রয়োজনীয় লেখাটা এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানবেন। এক পাতায় এত জনের নাম এক সাথে পাওয়াটা দরকার ছিল। এক ধরণের সচেতন হলাম যেন। মনে পড়ল, উনাদের মধ্যে কিছুটা পড়া হয়েছে সেলিনা হোসেন, ​আনওয়ারা সৈয়দ হক (সৈয়দ শামসুল হকের স্ত্রী। রহস্য পত্রিকায় এক সময় মনোরোগ বিষয়ে বেশ জনপ্রিয় একটা কলাম ধরণের লিখতেন।) আর তসলিমা নাসরীন।…Read More

    • আপনার এই চমৎকার বিশ্লেষণটি আমাদের সাহিত্যিক আলোচনার ভাণ্ডারকে দারুণভাবে সমৃদ্ধ করেছে এবং নারীর দৃষ্টিকোণ থেকে জীবনের আখ্যান তুলে ধরার যে আহ্বান আপনি জানিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক; আপনার লেখনীর এই ধারা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ], আপনার এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো যে, “নারীর গল্প বলতে হবে নারীকেই।” একদম ঠিক বলেছেন, আমাদের নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন আমাদের কলমেই সবচেয়ে নিখুঁতভাবে ফুটে ওঠে। বর্তমানে নতুন প্রজন্মের লেখিকাদের মধ্যে আপনি কি এমন কাউকে দেখছেন যারা এই ধারাকে আরও সাহসের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন?

      • ধন্যবাদ। যাদের নাম লিস্টে আছে তাদের মধ্যে কয়েক জনের লেখা পড়েছি। শাহীন আখতার, অদিতি ফাল্গুনী আছেন। অনেক নতুন লেখিকা আছেন কিন্তু তারা হয়তো সেভাবে পাঠকের সামনে আসছেন না।

  • প্রথম আহবান
    জাকের আদিত্য

    ক্রমশ জমে আসা অন্ধকারে এই আমাদের বৃষ্টি বিলাস।
    পদ্মাবতী তুমি সম্রাজ্ঞীর মতো দাঁড়িয়ে আছো।
    জলা জংলার প্রকৃতিতে তখন ভীষণ সর্বনাশের আহবান।

    আমি তোমার সামনে নিশ্চুপ নত জানু বসে আছি।
    তুমি তোমার প্রমত্ত যৌবনের গর্বে আমাকে দেখো।
    একবার হেসে বলো, বালক নাকি শ্রমণ কি বলে ডাকবো তোমায়?
    এদিকে বিস্তীর্ণ ভাঙা চো…Read More

    5
    10 Comments
  • উপসংহারের অপেক্ষায়

    অতঃপর আকাশে জমে থাকা ঘনো মেঘ,
    বৃষ্টি হয়ে নেমে এলো এই ধূলো ধরার পৃথিবীতে।
    আকস্মিক কিন্তু যথার্থ।

    আমরা দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃষ্টিতে ভিজে যেতে দেখি ওই মিথ্যে কথার আলোকিত শহরকে।

    আমার শৈশবের শহর, স্মৃতির নগরী।

    আমার আনন্দ, দুঃখ, বেদনা আর ভালোবাসার সমাধি শহর। সময়ের ঘড়ি জানিয়ে দেয় সময় কখন, কোথায়, কীভাবে শেষ হয়ে এস…Read More

    4
    9 Comments
  • দুটি কবিতা

    ০১
    আসাদ, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে, কাজী সাহেব আমার অবাধ্যতার জন্য আমার বিচার বসিয়েছেন।
    কিন্তু গত বছরের দাঙ্গায় মৃত মানুষের রক্তের দাগ কাজী সাহেবের হাতে এখনো লেগে আছে।

    ০২
    আসাদ, ভবের বাজারে আমার নামে অনেক গুজব।
    আমি তো আমার প্রিয়াকেও এতো বিশেষণে সমৃদ্ধ করি নি।

    4
    9 Comments
  • আজ আমি কোথাও যাবো না
    জাকের আদিত্য

    আজ আমি কোথাও যাবো না।
    যাবো না সেই চির বসন্তে জেগে ওঠা তোমার বাসার নিচে।
    জানি ব্যালকনিতে তুমি অপেক্ষায় থাকবে।
    কিন্তু আজ আমি কোথাও যাবো না।

    আজ সারাদিন আমি নিজের ঘরেই স্বেচ্ছা নির্বাসনে থাকবো।
    স্মৃতিচারণ করবো অতীতের প্রতিটি ঘটনাকে। হিসাবের খাতা খুলে বসে জয় পরাজয়ের হিসেব করবো।

    সন্ধ…Read More

    4
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar