-
মনের অসুখ
♠
বহুদিন হইলো, আমি নাই!
বহুদিন হইলো, সে-ও নাই!থাকার মধ্যে যেটুকু আছে,
একটা তীব্র যন্ত্রণা;
মানুষ সেই যন্ত্রণা নিয়া ঘুমায়!
সময় সেই যন্ত্রণা নিয়া ঘুরে!তবু, কিছু একটা তো আছে!
সংলাপে তিক্ততা বাড়ে;
তবুও মানুষ
কথা কইতে চায়
হাত ধরতে চায়
চুমু খাইতে চায়
বাঁইচা থাকতে চায়!বুকের মধ্যে ঘৃণা নিয়াও
মানুষ ভালোবাসে!
অথচ, আমি ভালোবাসতে শিখি নাই
ভালোবাইসা কইতে পারি নাই-
যায়ো না, থাকো।তবুও সে থাকে,
আমারে আগলায়া রাখে।
আমারে ভালোবাসতে গিয়া
নিজেরে ভুইলা যায়।তারে দেখি,
আমার ভিতর জ্বলতেছে!
তারে নিভাইতে গিয়া
আমি নিজেই ভস্ম হইয়া যাই।থাক, তবে!
আগুনেই যদি সুখ থাকে,
বাড়তে থাকুক মনের অসুখ।4 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


ভালোবাসার সুখ বুঝি অসুখে?