-
একুশের পায়েল
অরণ্য হিল্লোলআজও প্রতীক্ষায় থাকি সে আসবে
গোধূলি লগনে পেছন থেকে সে ডাকবে
স্মৃতির কাঁটায় বয়ে যায় সময়ের প্রতিক্ষণ
স্বরলিপির আরাধনায় হয় জটিল সমীকরণ
সমর্পন করেছিল নিজেকে ভাষা আন্দোলনে
উদাসী পবনে সে ফেরেনি তব আরাধ্য ভুবনে
প্রকৃতির মিতালি বসন্তেও আসেনি অন্ত্যমিল
ভূমধ্য সাগরও তারই প্রতীক্ষায় হয়েছে পাপপঙ্কিল
বিরহের উন্মাতাল মৌনতায় আজও চেয়ে থাকি
হৃদয়ের এপিটাফে যেন ভাষা সৈনিকের ছবি আঁকি
নির্জনতার আধারে উড়ে বেরায় বেদনার ঘাস ফড়িং
না পাবার শূন্যতার মাঝে শুধু আছে তার চাবির রিংঐশ্বর্জের বিভ্রাটে তব জলাঞ্জলি দেইনি নিজেকে
মৃদঙ্গের তান্ডব সুরলহরী যেন থেকে থেকে ডাকে
মন্দ্রিত কোরাসে চারণ করি তারই অতীত আবৃত্তি
স্বর্নপ্রাসাদের সমাধি সোপানে ভেসে বেরায় তারই পঙক্তি
একুশের পায়েল আমি, আজ বয়সের ভারে ন্যুব্জ হয়েছি
আসেনি তব হে প্রিয়, আজও শুধুই বিষের বাঁশি বাজিয়েছি।2 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl


অনবদ্য! একুশ নিয়ে আপনার ভাবনাটা বেশ অন্যরকম! শুভেচ্ছা নেবেন কবিপ্রিয়!