Profile Photo

মিনহাজ লিমনOffline

  • Minhaz-Limon
  • Profile picture of মিনহাজ লিমন

    মিনহাজ লিমন

    3 years, 6 months ago

    আজকে আমি যে কবিতা এখানে আপলোড করবো সেটা আমার ছোটবেলার বন্ধু বাপী সাহার উৎসর্গ করে, বন্ধু বাপী মাত্র ৮ বছর বয়সে ঝিনাইদহ -যশোর মহা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলো, ১৯৯৮ সালের ঘটনা এটা

    গগন
         মিনহাজ লিমন

    গগন তুমি কোথায় গেলে
    ছেলেবেলার গানটা গেয়ে
    খুজি তোমায় রোজ বিকেলে
    সেই পরিচিত পথের বাকে।

    গগন তুমি আসবে ফিরে
    কত অপেক্ষা আমার
    একবার যদি তুমি জানতে

    সেই হিজল গাছের তলাটা
    আহা! আর ওই খানে পানি জমে না
    এখন নাকি মাল্টিপ্লেক্স হবে
    আমাদের ওই মেঠো পথটাও আজ
    ঝকঝক শব্দ করে রেল গাড়ি আর রেল গাড়ি
    তুমি দেখছো কখনো ধোয়াহীন রেল গাড়ি?

    আমাদের চিলেকোঠার ছাদে তুমি
    একতারা একেছিল মনে আছে?
    এখনো কেউ নষ্ট করেনি জানো
    কত গুলো যুগ চলে গেল
    তুমি আসলে না আজো

    উৎসর্গঃ না ফেরার দেশে থাকা বন্ধু বাপি

    5
    2 Comments
Skip to toolbar