Profile Photo

তুলিOffline

  • TulTuli
  • Profile picture of তুলি

    তুলি

    3 years, 3 months ago

    আসরের নামাযের পর গোধূলী দেখতে দেখতে কুরআন তিলওয়াত শোনা তরীর কাছে নেশার মত। এই একটা সময়েই তরী বাড়ির দক্ষিণ দিকটাতে আসে। আজও তার ব্যতিক্রম হলোনা। দক্ষিণের বারান্দা থেকে বড় বেলী ফুলের গাছের তলাটা স্পষ্টই দেখা যায়। বারান্দা জুড়ে নানান ক্যাকটাস আর পাতাবাহার সাজানো। এই বারান্দায় কারো প্রবেশ নিষেধ। কেবল ময়নামতির প্রবেশের অনুমতি আছে গাছপালা পরিচর্যার জন্য। মৃদু বাতাসে বুক ভরে শ্বাস নেয় তরী। আবেশে চোখ বুজে আসে তার। সেই ভেজা চোখে আবছা হয়ে কিছু স্মৃতি জেগে ওঠে। ঠিক এই বেলী গাছের নিচেই কত লুকোচুরি, কানামাছি, দৌঁড়াদৌড়ি খেলেছে সে! হঠাৎ করেই তরীর চোখ ভারী হয়ে আসে। চোখ মেলে গাছের নিচে তাকায়। মাটিগুলো আগের মত আর উঁচু নেই। সেখানে যে মাটির একটা ঘর আছে সেটা না বললে কেউ বুঝতেই পারবে না! সবকিছু ঠিক থাকলে আজকে এইসময়ে বেলীও কি তার পাশে থাকতে পারত না? বেলীর কোলে মাথা রেখে আবারও গল্প শুনতে শুনতে ঘুমাতে পারত না? অভিমানে চোখের পানি গড়িয়ে গাল ভিজিয়ে দেয়। বেলী তাকে ঘুম না পাড়িয়ে নিজেই ঘুমিয়ে আছে বেলী গাছের ছায়ায়!
    ~ছোট আপা!
    ছোট আপা!
    ময়নামতির ডাকে দ্রুত চোখ মুছে চশমাটা ঠিক করার ভান করে তরী। ময়না তাদের বাড়িতে আসে ১ যুগের বেশি। তরী টরেন্টো যাবার আগে ভালো পাত্র খুঁজে ময়নার বিয়ে দেয়। রোজ ১ বার করে এসে ময়না ঘরবাড়ি পরিষ্কার করে যায়। আজকে তরীর ফেরার খবর শুনে থেকে গেছে। তরী যতদিন থাকবে ততদিন এ বাড়িতেই থাকবে সে।
    ~কেমন আছিস, ময়না?
    ময়না: আপনাদের ছাড়া ভালো কেমনে থাকি আপা? বাড়িটা খা খা করে। আর যাইয়েন না বিদেশ।
    তরী মুচকি হেসে বলে, এক কাপ টনিক বানিয়ে দিতে পারিস ময়না? মাথাটা চাপ ধরে আছে।
    ময়না: অবশ্যই পারব। আমারে ডাকবেন না? মাথার আর কি দোষ! এইটুকুন মাথা আর কত সইবো!
    বলতে বলতেই ময়না তড়িৎ গতিতে চলে যায় টনিক বানাতে। চা,কফি মিক্স করে একরকম পানীয় বানায় তরী। এর নাম দিয়েছে টনিক! ময়নাও খুব যত্ন করে তরীর খেয়াল রাখে।
    ময়না মেয়েটা খুব চঞ্চল আর পটু। কোনো কাজ একবার বুঝিয়ে দিলেই নিজের মত করে গুছিয়ে করতে পারে। এজন্য কথা একটু বেশি বললেও তরীর বেশ পছন্দ ময়নাকে।
    আপা!
    ময়নার ডাকে সেদিকে তাকাতেই দেখে ট্রেতে করে টনিক আর বাটিতে করে নারকেল তেল এনেছে সে।
    তরী: এগুলো কিরে ময়না?
    ময়না: তেল গরম করে আনছি আপা। মাথাত দিয়া দিই। আরাম পাইবেন।
    তরী মনে মনে ভাবে এই মেয়েটার উপস্থিত বুদ্ধি মাশাআল্লাহ। না বলতেও নিজ গরজেই সব খেয়াল রাখে।
    ~রুম নাম্বার ১২০
    পর্ব ৫

    5
    4 Comments
Skip to toolbar