Profile Photo

Niaz Aziz DipOffline

  • niazdip
  • Profile picture of Niaz Aziz Dip

    Niaz Aziz Dip

    • 5 years, 3 months ago

    লিরিক

    | খোলা চিঠি
    ছেড়া খাম।

    গোটা হাতে
    তোমার নাম।

    চেনা রং
    প্রিয় শাড়ি।

    সাদা খাতা
    আমি খালি।

    সাদা পাখি
    তোমার ঠোঁট।

    আমার গ্রাম

    তামারোদ।

    কেনা টাকায়
    দামি ঘড়ি
    তোমার সময়
    বাহাদুরি।

    খোলা চুল
    খোলা হাওয়া।

    ছেড়া ধান
    নতুন জামা।

    এই টুকুই নিতে মানা

    তুমি রাখো
    আমি যাই।

    ঐ দিকে ঘর পালায়
    বাড়ির ঠিকানায়।

    তুমি আসো
    তুমি থাকো।

    নিয়ে দুপুর
    নিয়ে সুদূর।

    খোলা কথা
    খোলা গান
    জড়াও কিছু চারাধান।

    এই বিকেল
    এই বেলা

    সূর্য গিলে
    নদী’র খেলা।

    দেখি পাখি
    দেখি ভোর
    সবকিছুই আলতো ঘোর।

    চিকন সুতোয়
    হাওয়াবল।

    তোমার যতো
    কাঁচের দল।

    খোলা চোখে
    আমি কাড়ি।

    ধূসর বেলুন
    মিহি মিছিল।

    তোমার হাতভর্তি খালি’পা—
    আমার হামাগুরি খাওয়া আঙুল|

    6
    3 Comments
Skip to toolbar