Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পথে দেখা

    পথে দেখা,
    কতোদিন কতোদিন পর?
    কিছু কি মনে পরে?
    বুকের ভেতর রিমঝিম করে কিছু কি বাজে?
    তোমার পায়েল হাতে নিয়েছি,
    রেখেছি যতনে।
    স্মৃতির গভীরে স্মৃতি।
    রক্তের লাল গোলাপ।
    হেসে বললে?
    কেমন আছো?
    উত্তরে আমি বললাম বেশ আছি।
    তোমাকে ছাড়া ছড়াগানে ডুবে আছি।
    রাতের চাদরে ঘরের সিলিঙে একলা আমি,
    ভালোই আছি।

Skip to toolbar