Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অর্বাচীন বালক

    আমি এক অর্বাচীন বালক,
    পথের পাশে কতো দুপুর,
    অভুক্ত থেকেছি।
    ভীষণ ঝড়ে ছুট দিয়েছি।
    রাতের পথে খুব হেঁটেছি।
    মায়ার বাধায় ছিন্ন হয়ে,
    বুকের কোণে বিদ্ধ হয়েছি।
    ভালবেসে যাকে খুঁজেছি,
    সেই হারিয়েছে দূর পরবাসে।
    ভালো লাগায় যা ভেবেছি,
    অবহেলার ভীষণ ব্যথায় সবকিছু নষ্ট হয়েছে।
    আমি এক অর্বাচীন বালক,
    এখন থেকে আর কিছু নয়,
    ভালো লাগায় নয়,
    ভালবাসায় নয়।
    এখন থেকে পথের পথিক,
    ভীষণ ক্ষোভে পথে নামবো,
    অনেকটা পথ হেঁটে যাবো।

Skip to toolbar