Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 5 months ago

    এমন তোমাকে খোঁজার ইচ্ছা ক্লান্তিহীন।
    সেই না চেনা পৃথিবীতে নিজের অস্তিত্ব অনুভবের সাথে সাথে।তারপর কৈশোর আর যৌবনের লালায়িত আভাসে ভেসে অস্তগামী সূর্যের পিছে অনেক দৌড়েছি।
    কিন্তু তুমি থেকেছো তখনও নাগালের বাইরে।আমি অন্ধকারেও তোমাকে খুঁজেছি ঠিক আলোর অবয়ব ভেবে।
    এখনো খুঁজি চেতনায় আবার অবচেতন মনে, কেবল তোমাকে।
    ঠিক সেই তুমি যেমনটা সুন্দর গল্পের বই হয়, যেমনটা হয় পলাশের লাল রং, যেমন স্নিগ্ধ হয় চাঁদের ঝলমলে আলো।যে নীলিমায় হারিয়ে যেতে মন চায় হাজার বার।যে সুরেলা কন্ঠের মায়ায় স্থির হয়ে যেতে ইচ্ছে করে।যেমন তোমাকে পেলে হাসিমুখে মরনকে বুকে টানা যায় আর জীবন হয়ে যায় পরিপূর্ণ।

    এমন একটা তোমাকে খুঁজে চলেছি সেই দীর্ঘকাল ধরে।

    তুমি আসো কোন মানব রূপ ধরে, আসো কোন সুন্দর দিন হয়ে, আসতে পারো কোন সাজানো বাগান হয়ে।

    মুছে যাক সব অন্ধকার সকলের মন থেকে, হেসে উঠুক পৃথিবী তোমার সজীব স্পর্শে।

    রুবা//

    2
    1 Comment
Skip to toolbar