Profile Photo

Md Joynul AbedhinOffline

  • J.A.Sagor
  • Profile picture of Md Joynul Abedhin

    Md Joynul Abedhin

    3 years, 3 months ago

    কবিতাঃঘুম

    আমি একজন ক্লান্ত মানুষ।
    না না আমি হাজার বছর ধরে হাটছি এমন নয়।
    আমি একটু হেটেই ক্লান্ত।
    মানুষের সাথে একটু কথা বলেই ক্লান্ত হই।
    কথার ভিতর মানুষের কংকাল বের হয়ে আসে।
    মানুষের স্বরযন্ত্র যেন পাবলিক টয়লেট।
    গন্ধ আর গন্ধ।
    একটু কথা বলেই-
    শুরু হয় কামের কথা , টাকা আর ক্ষমতার গল্প।
    মানুষের আর মানুষ হওয়া হলনা।
    কথা না বলে চুপ থাকি। সেই ভাল।
    প্রেম অপ্রেমেও ক্লান্ত।
    কাম আর প্রেমের তফাৎ কতদূর?
    নারী আজ কেবল যোনি
    পুরুষ আজ কেবল খদ্দের,
    প্রেমিক আর প্রেমিকা বলে কেউ নেই।
    মানবীয় সম্পর্কে তাই আজ অনাগ্রহ।
    এর চেয়ে আকাশে চিলের উড়ে যাওয়া দেখি,
    ধানের শীষের উপর বাতাসের খেলা দেখি।
    দেখি মাছরাঙ্গা কেমন অপেক্ষায় আছে
    কখন একটা বোকা মাছ নড়ে উঠবে গাঁয়ের পুকুরে।
    মানুষ থেকে দূরে থাকি।
    মানুষ আমাকে ক্লান্ত করে।
    তখন শুধু ঘুম পায়। খুব ঘুম পায়।

    4
    6 Comments
Skip to toolbar