Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এ শহর কাঁদতে জানে না
    এ শহর কাঁদতে জানে না। এখানে অসংখ্য নারী নির্যাতিত হয়। দেয়ালে দেয়ালে ক্রন্দন ধ্বনি। এ শহর কাঁদতে জানে না। সহস্র মায়ের সন্তান কাফনের কাপড় পরে হেঁটে চলে। আমি একজন পলাতক। এই শহরের অসংখ্য রাস্তায় ঘুরেছি আমি আর দেখেছি ক্রন্দন ধ্বনি আর আর্তনাদ। শ্মশানে চিতা জ্বলে, গোরস্থানে কব্বরের পাশে জেগে থাকে আগরবাতি। এ শহরের বিশাল অট্টালিকায় কত শত আর্তনাদ, চিৎকার আর যন্ত্রণা। কেউ কেউ রাত জেগে থাকে আর বলে পৃথিবীর প্রতিটি মানুষ স্বার্থপর। এ শহরে একটাই বাক্য উচ্চারিত, যার পেশির জোর আছে সেই শুধু টিকে থাকবে। গভীর রাতে কেউ কেউ কবিতা আবৃত্তি করে, নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। এ শহর আমার জীবিত কবরের মাইল ফলক। শহরের প্রতিটি রাস্তা শহীদ সরণী। এ শহর কাঁদতে জানে না। আমি বুড়ির লাশের পাশে শুয়ে থাকি। এ শহর কাঁদতে জানে না। এখানে কোন রূপকথা নেই। এ শহর শব দেহের শহর। গলিতে, মহল্লায় জিকির চলে। আর ধুপকাঠিতে ভেসে চলে অসীম আর্তনাদ। এ শহর কাঁদতে জানে না। আমি ধুষর পাথর বাগানে একাকী হেঁটে চলি।

Skip to toolbar