Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • খাঁচার পাখি, বনের পাখি

    খাঁচার পাখি কয়,
    “বনের পাখি,
    কিসের তরে,
    দুখের গান গাও?”
    বনের পাখি কয়,
    “খাঁচার পাখি,
    কিসের তরে,
    সুখের গান গাও?”
    খাঁচার পাখি কয়,
    “বনের পাখি জানো নাতো,
    কি যে প্রবল সুখ,
    তাই সুখের গান গাই।“
    বনের পাখি কয়,
    “খাঁচার পাখি জানো নাতো,
    কি যে প্রবল দুখ,
    তাই দুখের গান গাই।“

Skip to toolbar