Profile Photo

রাজীব হাসানOffline

  • Rajib21
  • Profile picture of রাজীব হাসান

    রাজীব হাসান

    3 years, 3 months ago

    লোক ঠকিয়ে যাও
    রাজীব হাসান

    নিত্য তুমি মানুষকে ঠকিয়ে
    জিতে গেছো ভাবছো
    সত্যটাকে চাপা দিতে কেনো
    থর থর করে কাঁপছো।

    অসৎ পথে টাকার পাহাড় গড়ে
    ভাবছো আছি সুখে
    টাকার চিন্তা করে করে তুমি
    অসুখ বাধাও বুকে।

    কোরমা পোলাও চেটে পুটে খাবে
    ডাক্তার দেবে মানা
    পেট মোটা ভুড়ি সব শেষে চুরির
    নিষেধাজ্ঞার হানা।

    রং বেরঙের খাবার সামনে তোমার
    পারছো না তো খেতে
    খাও যদিও সইবে না পেট হবে
    হাসপাতালে যেতে।

    3
    2 Comments
Skip to toolbar