-
ভালো লাগা দ্বন্দেরা সজীব বিশালতায়,
আর ভালো থাকায় দ্বন্দেরা তীরন্দাজ।
হাজারো দ্বন্দের মাঝে হারায় রাগ-অনুরাগ,
দ্বিধা আর দ্বন্দের কেবল নেই কাজ খই ভাজ।
আগে-পিছের ভাবনায় দ্বন্দ মনে নেই ভয়-লাজ,
অহেতুক সময়গুলো পালিয়ে হয় পগার পার।
গালে হাত রেখে রাত-দিনের নেই লয়-তাল,
বন্ধ মনের ঘরে উঁকি দেয় বর-কনে হওয়ার স্বাদ ।
চনমনে আবেগে নেই দ্বন্দময় আলো-আঁধার,
ছন্দে ছন্দে মাতে টগবগে আবেশে ভুলে বাছ-বিচার।
হয় হোক দ্বিধা-দ্বন্দের সঙ্গ সবুজে ঢাকুক আঁধার,
অপেক্ষায় অপেক্ষায় কাটুক মোদের মনের আষাঢ় ।রুবা//
4 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


দূর হোক মনের আকাশে জমে থাকা মেঘ! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!