Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    3 years, 3 months ago

    গোধুলি
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী
    ওগো, শূন্য দুয়ারে রয়েছ দাঁড়ায়ে
    কে’বা তুমি কোথা হতে।
    আসো আসো ঘরে ডাকিনু সাদরে
    আঁধার ভরো আলোতে।

    এসেছ এমন হত দুর্দিনে,
    বাতি নিভিয়াছে অগ্নি বিহনে,
    আগে চেনা পথে হাঁতড়ে দু’হাতে
    বেঁচে আছি কোন মতে।
    আসো আসো ঘরে ডাকিনু সাদরে
    সিক্ত করো আলোতে।
    ..
    আহা, আসিলেই যদি অভাগীর লাগি
    কেন তবে এত পরে!
    সুখ এতদিনে হেরে গেছে, দু’খ-
    হাসিছে উচ্চস্বরে।

    আসিলেনা কেন আগে কিছুদিন!
    তখনো হৃদয়ে সুখ ছিল ক্ষীণ্‌।
    ঘাতে ঘাতে সে তো হয়েছে বিলীন
    চিরজীবনের ত্বরে।
    আসিলেই যদি অভাগীর লাগি
    কেন তবে এত পরে!
    ..
    আহা, দেরি’ই যখন আরও কিছুক্ষণ
    করিলেনা কেন দেরি!
    জীবনের পরে দু’খ বাহুডোরে
    মিলন হত আখেরী।

    আশার প্রদীপ নেভায়েছি কবে,
    শূন্য চেরাগে আজ কেন তবে
    মিছা মরিচিকা, ভ্রান্তির মত
    মৃদু দীপশিখা হেরি!
    দেরি’ই যখন আরো কিছু ক্ষণ
    কি হত করিলে দেরি!
    ..
    আজি, এসেছ এমন অন্তিম ক্ষণ,
    বেলা যে ডুবিয়া যায়।
    কি করে তোমারে রাখিব আদরে
    অভাগী এ অসহায়!

    বসিতে যে দেব নাই সে আসন,
    নাই ফলাহার নাই’কো বাসন,
    আদর বিহনে মিষ্ট হাতের
    মিঠা-স্বাদ মৃতপ্রায়।
    এসেছ এমন অন্তিম ক্ষণ
    রবি অতি ক্ষীণকায়।
    ..
    ওগো, বিশাল সাগরে, রিক্ত এ তীরে
    এসেছ, ফিরিয়া যাও!
    প্রস্তর-ক্ষত পেয়ে শত শত
    ভাঙ্গিবে তোমার নাও।

    শেষ সীমানাতে কেন মায়াজাল,
    রয়েছি অভাগী, রব চিরকাল।
    প্রাণময় তুমি প্রাণ-জলধীতে
    প্রাণপণে দাঁড় বাও।
    বিশাল সাগরে প্রাণীহীণ তীরে
    এসেছ, ফিরিয়া যাও।

    9
    12 Comments
Skip to toolbar