Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • জাতীয় শিশু দিবস উপলক্ষে..
    শিশু

    শিশু, সে তো ফুলের কলির মতো
    নরম তাদের মন,
    এই মনেতে লুকিয়ে আছে
    হাজার রকম স্বপন।

    শিশু, সে তো সদ্য ফোটা কমল
    ভালবাসার গোলাপ,
    ভালবাসার নরম ছোঁয়ায় হাসে
    তাদের মিষ্টিলাপ।

    শিশু, সে তো ভবিষ্যতের শিশুর পিতা
    নতুন দিনের স্বপ্ন,
    তাদের মাঝেই বেড়ায় ঘুরে
    জাতির আশার রত্ন ।

    শিশু, সে তো বিশ্বজোড়া বিদ্যাপীঠের
    ভবিষ্যতের গুরু,
    স্বপ্ন এরা বিশ্বমায়ের ও বিস্ময়ের
    এরাই নতুন দিনের শুরু।

    7
    3 Comments
Skip to toolbar