-
মহারাজ
হে মহারাজ এসো আমাদের সমতলে
আমার ব্যালকনির নিচে পরে থাকে,
মৃত শিশুদের শব দেহ।
ভার্সিটির রুমে খুঁজে পাওয়া যায় তরুণের গলা কাটা লাশ।
নারীর বেদনা কে বোঝে?
সে অপেক্ষায় অপেক্ষায় আহত হৃদয়ে ক্ষত বিক্ষত হয়।
আমার করোটির গভীরে একটি বুলেট।
শত শত দরিদ্র মানুষ রাস্তায় শুয়ে থাকে।
বাজার দর চড়া।
স্বাধীনতা, শব্দটি স্থান পেয়েছে ডিকশনারিতে।
যারা তোমায় ভালবেসেছিলো,তাদের ভুলে গেলে অহমের মায়ায়।
হে মহারাজ এসো আমাদের সমতলে।
আমি বৃষ্টিতে অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম,
বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাবলাম, প্রেমের গান ছাড়া কিছুই বাজে না।
যদিও এ মৃত নগরীতে কোন প্রেমিক নেই।
ওদিকে ও বাড়ির মেয়েটার লাশ পরে থাকে রাস্তায়।
আর শেয়াল কুকুরে তাদের ছিন্ন ভিন্ন করে।
নগরীর নারীরা রাতে রাতে সুরক্ষার ঘরে আশ্রয় খুঁজে মরে।
মৃত্যু পর্যন্ত আমি গান গাইব ভালোবাসার গান।
মৃত্যু পর্যন্ত আমি গান গাইব নিপীড়িতের গান।
কবির হাত শেকলে বাঁধা পরে না।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

