-
অমেয়তা
হাসনাত সৌরভ
=========================দৃষ্টি অবরুদ্ধ তবু বৃষ্টি নামে ছাদে
বুকের ভেতর বইতে থাকে খরস্রোতা নদীকাদের বাড়ি মুখ লুকিয়ে বেড়ালছানা কাঁদে
অপেক্ষাহীন ঘড়ির কাঁটা জানায় নিরবধিএমনই কোনো রহস্যময় বিকেলবেলার শেষে
নিখোঁজ কিছু মানুষ আবার আসতে পারে ফিরেচিনতে পারে সুরের আদল বিষণ্ণ আবেশে
মিশতে পারে একলা হয়ে অসংখ্যের ভিড়েতখন তুমি ইচ্ছে হলে ভেবো আমার কথা
ছুঁইয়ে দিয়ো ডানার পালক বিমুগ্ধ এই শোকেখরস্রোতা নদীর বুকে বাড়ছে ব্যাকুলতা
দৃষ্টি অবরুদ্ধ তবু বৃষ্টি নামে চোখে …@হাসনাতের হস্তাক্ষর
6 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফরহাদ আহমেদ
@forhad2004
সাব্বির হোসেন।
@shadowhunter3d
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
জিকরুল ইসলাম
@zikrul
ইফতিশা খানম
@eftishakhanam
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
Prithula Zaman
@prithula


প্রিয় লেখক, এই প্রথম আপনার কবিতা পড়ছি! ভীষণ শীতল শব্দগুলো! এক অদ্ভুত শিহরণ দিয়ে গেল মন জুড়ে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!