Profile Photo

Md Joynul AbedhinOffline

  • J.A.Sagor
  • Profile picture of Md Joynul Abedhin

    Md Joynul Abedhin

    3 years, 2 months ago

    কবিতা: খেয়া
    খেয়া,কতদিন তোমাকে দেখিনা!
    আজ প্রায় ১৬ বছর!
    অথচ সকাল গড়িয়ে বিকেল হলেই আর মন
    মানতো না।
    টিউশনির টাকায় চলা আমি ছুটে যেতাম
    রিকসা ভাড়া করে তোমার মেসের পাশে।
    না দেখে থাকা যায়!
    যায়।
    আজ না দেখার প্রায় ১৬ বছর।
    দেখার কত তৃষ্ণা দুই চোখে!
    ডাহুক পাখি জানে তার সাথে রাত জাগে কার দুটি চোখ।
    তোমার সাথে আজ কয়েকশ কিলোমিটারের দূরত্ব।
    তবু মন এই বয়সে বেহায়া হতে চায়-
    দেখে আসিনা কেমন আছে,
    রাস্তায় দাঁড়িয়ে শুধু দেখব বারান্দায় কাপড় শুকাতে আসে কিনা।
    দূর থেকে সেই চুলগুলি দেখলেও হবে।
    অথবা সেই হাত।
    ঠিকানা জানিনা তার, শুধু শহরের নাম জানি।
    ভাবি -সেই শহরে কদিন থেকে আসি,
    যদি অলিতেগলিতে দেখা হয়
    অথবা কোন শপিংমলে।
    হতেও তো পারে,সিনেমায় যেমন হয়।
    কত মানুষ এই দুনিয়ায়
    কত চেনাজানা।
    তবুও একজন নেই বলে চোখের কোণে তৃষ্ণা লবণ হয়ে জমে আছে।
    চোখের কি দোষ?
    তোমায় সেই যে খুব আপন করে দেখত
    তারপর থেকে চোখের পাতায়
    তোমার জন্য মায়া।
    এক জীবন যেন শুধু দীর্ঘনি:শ্বাস হয়ে শামুকের খোলে বন্দী হয়ে পড়ে আছে সাগর তলে।
    রূপালি জ্যোৎস্নায় পেচা চেয়ে থাকে
    সেই চোখ জ্বলে,
    অপেক্ষার চোখ।
    কত সকাল বিকেল হল
    কতদিন রাত হল।
    তবুও তোমাকে আর দেখা হয়না।
    চোখ তবু পেচার মত চেয়ে আছে।
    মৃত মানুষের চোখে কেন তৃষ্ণা লেগে থাকে আমি জানি।
    কাউকে যেন দেখা হয়নি বহুদিন,বহু বহুদিন।

    6
    6 Comments
Skip to toolbar