Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    3 years, 2 months ago

    ছোটবেলায় রমাদান মাসটা শীতকালে পড়তো। প্রায় স্কুলগুলো বন্ধ হয়ে যেত। অথবা হাফ বেলা ক্লাস হত। তখনকার রমাদান মাসের দিনগুলোতে আছরের পরের সময়টা খুব প্রশান্তিময় ছিল। বন্ধুদের সাথে হাটাহাটি করা, গল্প করা আর ইফতারির খাবার নিয়ে কথা বলা। আমি খেয়াল করে দেখতাম বিকেলবেলা খুব ছিমছাম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঝিরঝির একটা শীতল হাওয়া, আর সেই হাওয়ায় কেমন একটা পবিত্র ঘ্রাণ। আর মানুষগুলোর মধ্যেও কেমন শান্ত শান্ত একটা ভাব।

    শীতের বেলা ছোট হত তাই সেই বয়সে রোজা রাখতে বাসা থেকে বারণ করতো না। আমরা পড়তাম, খেলতাম, ঘুরে বেড়াতাম, সালাত পড়তাম। একজন আর একজনের সাথে দিন মিলিয়ে রোজা রাখতাম।

    অনেক অনেকদিন সেহরির সময় কারেন্ট থাকতো না। মোমের আলোয়, হারিকেনের আলোয় শীত শীত আলো আধারির ভিতর পরিবারের সবাই মিলে সেহরি খাওয়ার সেইসব দিনগুলো ভুলার না।

    আজ জীবনের চিত্র, পরিবেশের চিত্রগুলো সম্পূর্ণ আলাদা। আজকের জেনারেশন যারা রোজা রাখতে শুরু করলো তারা হয়তো এই স্বাদগুলো পাবে না।

    তবুও রমাদানের তাৎপর্য থেকে যাবে। এই মাসের তাৎপর্য, এর নির্যাস আমাদের জীবনের জন্য অপরিসীম। আমাদের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রমাদানকে মৃদুমন্দ শীতল বাতাসের সাথে তুলনা করেছেন। যার শীতল পরশ আমাদের অন্তরের দহন জ্বালা কে প্রশমিত করবে, আমাদের দুঃখ, বেদনাগুলো দূর করে দেবে।

    এই রমাদানে আল্লাহ যেন আমাদেরকে সেই সুশীতল বাতাসটা গায়ে মাখার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু তা’য়ালা যেন তার রহমত দিয়ে আমাদের ভাল আমলগুলোর মাধ্যমে আমাদেরকে সেই ছোটবেলার মত নিষ্পাপ বানিয়ে দেন।

    যখনই এই রোজার মাস আসে, চোখ বন্ধ করলে ছোটবেলার সেই ভালবাসাময় শীত শীত রোজার দিনের কথাগুলো আজও স্মৃতিকাতর করে দেয়।

    4
    2 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar