-
অনেক সময় হয় না, চিন্তা করতে করতে আপনি একটু হায়ার লেভেলে চলে যান, নিজেকে নিজের কাছে অনেক মহৎ মনে হয়। তেমনি মাথার উপর দিয়ে চলে যাওয়ার মত ভাব জগত আর বস্তু জগত নিয়ে আজকে ইন্টারেস্টিং কিছু কথা বলা যাক।
যদিও এই পোস্ট পড়া বেশিরভাগ মানুষ হয়তো এই দুইটা শব্দ কি আর এগুলোর অর্থ কি এটাই জানে না।সবার জন্য জিনিস দুইটা আরেকটু সহজ করে দিচ্ছি প্রথমেই।
মনে করুন, আমাদের বাসায় পিঠা বানানো সাচ হচ্ছে ভাব জগত এবং পিঠা হচ্ছে বস্তু জগত।
এত টপিক থাকতে হঠাৎ করে বড় বড় দার্শনিকের মত কেন এই ভাব জগত আর বস্তু জগত নিয়ে লিখতে বসেছি এই জিনিসটা হয়তো অনেকেই কনফিউশনে ফেলতে পারে। সবার কনফিউশন দূর করার জন্য জানিয়ে দিচ্ছি এই দুই জগত নিয়ে মহান দুই দার্শনিক প্লেটো আর এরিস্টটলের কিছু দ্বিমত ছিল। জিনিসটা সবার কাছে স্বাভাবিক হলেও আমার কাছে অস্বাভাবিক কারণ এই দুজনের বেশ কিছু চিন্তা ভাবনা নিয়ে আমার হালকা পাতলা পড়াশুনা আছে। বেশিরভাগ বিষয়ই প্লেটোর ছাত্র এরিস্টটল তার গুরুর সম্মান রক্ষা করেছেন। বেশিরভাগ বিষয় দুজনের মতবাদ ছিল অভিন্ন। কিন্তু এই দুই জগত সম্পর্কে দুজনের মতবাদে হালকা অমিল ছিল।প্লেটো ইন্দ্রিয়গ্রাহ্য জগতকে Shadow World এবং ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানকে অসম্পূর্ণ জ্ঞান বলেছেন।
কিন্তু প্লেটো যে ভুলটা করেছেন সেটা হলো, উনি ভাবজগত নিয়ে এতোটাই মগ্ন ছিলেন যে, উনি ইন্দ্রিয়গ্রাহ্য জগতকে পুরোপুরি উপেক্ষা করে গেছেন।প্লেটো জগতকে চিন্তা করেছেন শুধুমাত্র ভাব জগত দিয়ে। কিন্তু, তার ছাত্র এরিস্টটল গুরুর ভুলটা শুধরে দিয়েছেন। তিনি বলেছেন, “জগত সত্যি-ই দুটি, তবে তা একে অপরকে ছেড়ে বিরাজ করতে পারে নাহ”।ইন্দ্রিয়গ্রাহ্য জগতকে কোন ভাবেই উপেক্ষা করা যাবে নাহ। কারন, এই জগত-ই আমাদের ভাব জগতের ধারণা দেয়।
এবার আরেকটু সহজ ভাবে বলি,পিঠার সাচ যদি পিঠা বানানোর উপাদানের কাছে না থাকে তবে পিঠা তৈরি হবে কি করে।যাইহোক এত ভারি ভারি হাই থটের চিন্তাভাবনার ইতি আপাতত এখানেই টানা হোক
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman

