Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হেমন্তের হলদে বনে

    হেমন্তের হলদে বনের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি একাকী।
    চারিদিকে নিস্তব্ধতা, বিশুদ্ধ বাতাস।
    গত রাতের হঠাৎ বৃষ্টিতে,
    অরণ্যের বৃক্ষ রাজি ঝকঝকে।
    মেঠো পথে ঝরা পাতা পরে থাকে বিষণ্ণ ফুলের সাথে।
    এখানে এক মুগ্ধতা।
    নির্জনতা আর সূর্যের অপূর্ব কিরণে,
    আলোকিত আলো ছায়ায় একাকী হেঁটে চলেছি আমি।
    সব কিছু অপার্থিব জাদু বাস্তবতার অপূর্ব আলোড়ন।
    হেমন্তের হলদে বনের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি একাকী।
    এখানে নেই কোন বিদ্বেষ, নেই কোন মিথ্যে ছলনা।
    নেই কোন হিংসা আর মৃত শিশুদের শবদেহ।
    এই নির্জন অনিকেত অরণ্যে,
    আমি হেঁটে যাই একাকী, দূরে আরো দূরে।

Skip to toolbar