Profile Photo

মারুফ হাসান মাইয়ুফOffline

  • Al-Maroof-Hasan
  • যেমন রাত ফুরোলেই ভোর আসে
    আলোয় আলোয় ধরণী ভাসে।
    তেমন দিন ফুরালেই রাত আসে
    আঁধার রাতে চাঁদ হাসে তারা নাচে।
    আবার রাত ফুরোলেই নিভে যায় চাঁদ-তারা।
    এভাবেই আলো আধারে কাটছে জীবন ছন্নছাড়া।
    এই যে আলো আঁধারের লুকোচুরি!
    কখনো কি কেউ চলে যেতে পারে পুরোপুরি?

    যেমন যার যায় পুড়ে , সেই শুধু বোঝে
    তেমনি যায় যায় উড়ে, সেই শুধু খোঁজে।
    পুড়ে যাওয়া বুক আর পড়ে থাকা খাঁচা
    দহন ও শূন্যতায়, মৃত্যুতে বাঁচা!ْ
    এই যে মরা বাঁচার লুকোচুরি!
    কখনো কি কেউ চলে যেতে পারে পুরোপুরি?
    ________ মো মারুফ হাসান

    4
    2 Comments

Friends

Skip to toolbar