-
কেউ কোনদিন অন্যের মনের অনুভূতি বুঝতে পারি না…এমনকি বুঝতে চেষ্টাও করি না।
যদি এমন হতো,
আমরা অন্যের অনুভূতিগুলো বুঝতে পারতাম!!!
তাহলে আমাদের চারপাশটা কেমন হতো???আমার কাছে মনে হয়,
চারপাশটা খুব সুন্দর হতো। কোন হিংসা,বিচ্ছেদ থাকতো না।
কেউ কোনদিন কাউকে ছেড়ে যেতো না। সবাই সবার আপন মানুষগুলোকে আগলে রাখতো। মিথ্যা থাকতো না। বন্ধুত্ব বজায় থাকতো সবার মধ্যে।
একজন আরেকজনকে কতটা ভালোবাসে… পছন্দ করে…বন্ধু মনে করে… সম্মান করে তা আমরা সবাই বুঝতে পারতাম। প্রিয় মানুষগুলোর অবহেলায় কতটা আবেগে দিন কাটিয়ে দিচ্ছে সেটাও বুঝতে পারতাম। কাউকে কষ্ট দিতে পারতাম না। কাউকে ছেড়ে চলে যেতে পারতাম না।আমরা অন্যের মনের অনুভূতি বুঝতে পারি না বলেই…
আমাদের মধ্যে দুরত্ব বেড়েই যাচ্ছে। আমরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। বন্ধুত্ব আছে কিন্তু বন্ধুত্বের কদরটা দিতে পারি না। প্রিয়জনকে সম্মান করতে পারি না।
কে তোমাকে নিয়ে ভাবছে…. কে তোমার ভালো চায়… কে তোমার পাশে আছে তা আমরা কোনদিন বুঝতে পারি না। ফলে আমরা সঠিক মানুষগুলোকে দূরে সরিয়ে রেখে ভুল মানুষগুলোকে আমাদের জীবনে আশ্রয় দিয়ে ফেলি।
অন্যকে কষ্ট দিয়ে ফেলি। আমরা একবারের জন্য ভাবি না যাকে তুমি অবহেলা করছো তার মনের অবস্থা কেমন হতে পারে বা ঐ মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তুমি তা বুঝতেই পারো নি।আমরা প্রতিনিয়ত যা করি তা হলো,
আমরা খুব সহজেই অন্যকে অবহেলা করে ফেলি। আমরা বুঝতেও চেষ্টা করি না।
তুমি যাকে অবহেলা করছো…তুমি যাকে নিয়ে ভাবার সময়টুকু নাই। একবার খোঁজ নিয়ে দেখো না,
দেখবে সে তোমাকে নিয়েই ভাবছে। সে তার নিজের মূল্যবান সময় দিয়ে তোমাকেই ভাবছে। যাকে তুমি তোমার চোখ থেকে দূরে সরে রেখেছো… একবার খোঁজ নিয়ে দেখো না সে তোমাকে তার চোখের আরাল করে নি। ঠিকই তোমাকে দেখছে।– শাফি হক
3 Comments -
Friends
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
ইফতিশা খানম
@eftishakhanam
অয়ন আবদুল্লাহ
@ayonabdullah140
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Poly Alam
@butterflywords
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সারোয়ার -ই-কায়নাত
@mohammadsarwar-ekaynat
Azaha Sultan
@azahasultan
Drako Shajib
@drako


সত্যি তাই।