Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • গুগল কেন এতদিন পরে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স “BARD “ নিয়ে এলো?
    Open AI আমি অনেকদিন ধরেই ব্যবহার করি কিন্তু যখনই তারা চ্যাট জিপিটিকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিল সাথে সাথে মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছিল কোথাকার কোন কোম্পানি এসে এত বড় আর্টিফিশিয়াল রেভুলেশন আমাদের সামনে নিয়ে আসলো কিন্তু আমাদের সবার পরিচিত সবচেয়ে বড় বিগ এলিফ্যান্ট টেক কোম্পানি google কিছুই করতে পারছি না কেন?
    যেই ভাবনা সেই কাজ, মিড ডিফেন্সের পরে হালকা পাতলা পড়াশোনা শুরু করে দিলাম গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। যদিও সবাই এখন জানি “BIRD” দিয়েই microsoft এর সাথে এআইয়ে টক্কর দিবে গুগল কিন্তু গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যাত্রা কিন্তু আরো বহু বছর আগে থেকেই শুরু। পাঁচ বছর আগে গুগল রেস্টুরেন্টের জন্য খুব পাওয়ারফুল একটা চ্যাট বোট নিয়ে আসে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ওই সময় মানুষজন রেস্টুরেন্টে কল করে রোবটের মত চ্যাট বোটের সাথে কথা বলবে এই ধারণায় অভ্যস্ত ছিল না । ফলসরুপ যেটা হবার কথা ছিল সেটাই হয় মারাত্মক রকমের সমালোচনার মুখে পড়ে এই রেস্টুরেন্ট চ্যাট বোট। এরপর আরেক দফায় প্যানটাগন এর সাথে ড্রোন ডিটেকশনে ভয়াবহভাবে ব্যর্থ হয় গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর যখন সবকিছু গুছিয়ে ওঠার সময় হচ্ছিল ঠিক তখনই এক ধরনের ফেসিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসে মারাত্মক রকমের তোপের মুখে পড়ে যায় google সত্যি বলতে পড়বেই না কেন, ওই সময় কালো মানুষদেরকে ডার্ক স্কিনের জন্য মাত্র ৫ ডলার করে দিয়ে বারবার করে গুগল তাদের ছবির ডাটা ইনপুট নিচ্ছিল। এতগুলো মানুষের ফেসিয়াল প্রাইভেসির কারণে ওই টাইমেও গুগলর শেয়ার কমে যায়।
    ও হ্যাঁ এবার আসল কথায় আসা যাক, প্রথমেই বলেছি গুগল আসলেই অনেক বড় বিগ এলিফ্যান্ট। আমরা সবাই গুগলকে চিনি সার্চ ইঞ্জিনের জন্য কিন্তু এর বাইরে ও google অসংখ্য সার্ভিস আছে। সমস্যা হচ্ছে এই সার্ভিস গুলোর মধ্যে যেকোনো একটি যদি সমালোচনার মুখে পড়ে তাহলে যে কোন কারণে গুগলের শেয়ার কমে যেতে পারে যেটাই বিগত কয়েক বছরে গুগল এআইতে হয়েছিল। যেই রিক্স চ্যাট জিপিটির আগ পর্যন্ত গুগল নিতে চাচ্ছিল না। কিন্তু সময় এখন হয়ে গেছে, microsoft এর সাথে গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর টক্কর খুব শীঘ্রই চোখে পড়বে আমাদের।

    4
    2 Comments
Skip to toolbar