Profile Photo

Ishrat JahanOffline

  • ishratjahan
  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    3 years, 3 months ago

    যতটা দূরে গেলে আর দূরত্ব বাড়েনা ঠিক ততটাই দূরে চলে যাব।
    যতটা দূরে গেলে আর অতীত বলে কোন শব্দ থাকেনা
    সেই সীমান্ত আমি পেরিয়ে যাব।
    যতটা দূরে গেলে আর কাছে আসার পথ টা জানা থাকেনা ততটা পথই পেরিয়ে যাব।
    যতটা দূরে গেলে স্মৃতিরা আর খুজে পাবেনা ঠিক ততটাই দূরে পালাবো।

    যেখানে অনেক চাওয়ার পরেও প্রাপ্তি থাকে না
    সেখানে যে পড়ে থাকতে নেই।
    নিরুপায় শব্দ টার অর্থ আজকের আগে কখনো বুঝিনি আমি
    সেই তুমি এলে, তবে না পাওয়ার সময়ে এলে।
    আজ আর হাত বাড়ালে তোমায় পাব না
    কাছে ডাকতে চাইলেও সেটা পারবো না

    সবাই একজন মনের মানুষ চায়
    কিন্তু কেমন লাগে যখন সেই মনের মানুষের সাথে দেখা হয় ঠিক ই
    কিন্তু তাকে আর নিজের করে পাওয়া হয় না
    ঠিক কেমন লাগে তখন?

    8
    3 Comments
    • চমৎকার উপস্থাপন

    • সবাই একজন মনের মানুষ চায়
      কিন্তু কেমন লাগে যখন সেই মনের মানুষের সাথে দেখা হয় ঠিক ই
      কিন্তু তাকে আর নিজের করে পাওয়া হয় না
      ঠিক কেমন লাগে তখন?

      সব অনূভূতির ব্যখ্যা হয়না, তেমন সব প্রশ্নের উত্তর জানা থাকেনা।

Skip to toolbar