-
চিহ্ন
জান্নাতুল ফেরদৌসীবেলা গড়িয়ে যায়
যেন-তেন কায়দায়,
দুষ্টু-মিষ্টি নামের খ্যাতি
চলে বেশ বায়নায় !
কত সাজের পাড়াপড়শি
প্রশ্ন সাধে আমায়,
“একরত্তি কনেগো তুই, জুটবে কি তোর কানাই?”
কথা কিছু রাখিনি বাকি
কহি সর্বজনে,”হবে হবে দেখবে তবে আমায়,
কেমনতর সানাই বেজে আসবে মোর জামাই” !
আধো কালো রং মেখে ঐ জলদবাবু গায়,”হুশিয়ার হুশিয়ার !
আসছে ধেয়ে গাঁয়।
সুখ-দুখের মিতালি হবে,
দেখবে বটছায়।”
দমকা হাওয়ায় উড়ছে পিরান,
চিহ্ন কী আর বাকি;
সোনা গাঁয়ের মানুষ মোরা,
সুখে-দুখে গলাগলি করে থাকি।
আসুক যত দূরদর্শী হার মানা সব সাকি;
ফুঁৎকারে সব যাবে উড়ে,
থাকবেনা কিছুই ফাঁকি” !
নিশি-প্রাতের খেলা চলে,
পরবাসীর মায়ায়।
ভাঙা বোলের আওয়াজ ছোটে,
আমার বঙ্গের হাওয়ায়!
আঁধার মাঠের পথে চরে,
মুক্তি-আলোর নিশান।
মন্ত্রপূতের দোলায় দুলে,
কাটে ঘোর অবসান।
ঢাক-ঢোল আর সানাই বাজে
আসবে এবার কানাই ;
দেখবে তবে কেমন সাজি
মুক্তবঙ্গের ছায়ায় !
যুগবৃক্ষের পশ্চাৎপদে,
চলেছি অথৈ পথ।
ক্লান্তির ঘাটে শান্ত পটে,
এঁকেছি যুগল খাত।
সময় ঘড়ি রাখেনি কথা,
ছায়াবৃক্ষের ম্যুরাল পাতায়
রেখেছে আমায়,
ক্ষত চিহ্নের ব্যথায় !!1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


অসাধারণ