Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    3 years, 1 month ago

    বিষাদে মরি
    আহমেদ হানিফ

    হৃদয়ে বাঁধিতাম তোমারে,
    অযোগ্য বিবেচনায় সংশয়ে মরি,
    কল্পনায় যতটা সাহসী আমি-
    প্রকাশ্যে সেইরূপ কার্য্য সিদ্ধ নই আমি।

    তোমাতে বাঁচার উপলক্ষ্য খুঁজি,
    তোমাকে ভালোবাসি গোপনে,
    অযোগ্য ভেবে সংশয়ে-
    আপনার ভাবনা লুকিয়ে রাখি যতনে।

    ভয়ে ভয়ে মরি,
    নিঃশব্দে বিচরণ কালে,
    তোমার অনুভব চারপাশ জুড়ে-
    দোষারোপিত হয় যোগ্যতার মানদণ্ডে।

    কবিহীন নগরে ভগ্নসৌধে কবিতার পালক,
    গোপন সন্ধিতে কবিতার আসর,
    আমি চুক্তিতে বিশ্বাসী নই-
    তোমাতে অযোগ্য ভেবে।

    সংশয়ে মরি পুনঃবার,
    ভালোবাসা জাহিরে পারঙ্গম নই,
    কল্পনার নগরে আমি সাহসী-
    প্রকাশ্যে বিষাদিত আত্মা।

    তোমাকে অনুভব করি,
    অনুভব করি নিঃশব্দের রাতে,
    তবে অযোগ্য বিবেচনায় সংশয়ে-
    আপনার স্বভাব লুকিয়ে সাজি বর্ণচোরা।

    হারিয়ে যাওয়ার বাহানা খুঁজি,
    প্রকাশ্যে দাঁড়াতে পারিনা বলে,
    অযোগ্যতার দোষারোপ-
    সংশয়ে মরি পুনঃবার আমি।

    হৃদয়ে বাঁধিতাম তোমারে,
    অযোগ্য বিবেচনায় সংশয়ে মরি,
    জীবনের গল্পে তোমার উপলব্ধি-
    দোষারোপিত হই ভালোবাসি এই দোষে।

    3
    2 Comments
Skip to toolbar