Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    4 years, 11 months ago

    আমার দৃষ্টিতে “করোনা”

    সবার কাছে করোনা একটি ভাইরাস যা মানুষের জন্য ক্ষতিকর। হ্যা,তা তো নিশ্চিতভাবে সঠিক।আমি তা অস্বীকার করছি না।সে ক্ষতিকর হলেও আমি তার কাছ থেকে কিছু শিখতে পেরেছি।প্রথমেই শিখলাম ছোট বলে কাউকে উপেক্ষা করতে নেই।বলা হয়ে থাকে “ছোট মরিচের ঝাল বেশি”।কিছুটা সেরকম।ধীরে ধীরে যখন আতংক ছড়িয়ে পড়লো তখন ধর্মের দিকে মনোনিবেশ করলাম।মৃত্যুর ভয় পেলাম।কীভাবে মহান সৃষ্টিকর্তা এক নিমিষেই সব ওলটপালট করতে পারেন তা দেখলাম।কিন্তু বাস্তব জীবনে পথ চলা থামে নি।এর মধ্যেই গ্রামের বাড়িতে গেলাম তিনবার।গ্রামের মানুষেরা সরল হলেও সাহসী।তাদের মধ্যে আতংক খুবই কম।নেই বললেই চলে।আর রোগও তেমন নেই।এটাই তো সবার কাম্য।তারপর করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ছুটি পেয়ে গেলাম যশোর আর রাজবাড়ি। আলহামদুলিল্লাহ,এখন পর্যন্ত ভালো আছি।পরিবারের সবারই ঠাণ্ডা বা জ্বর হয়ে গেছে।অনেকে বুঝতে পারলো নিকটাত্মীয় হারানোর যন্ত্রণা। ঠেলাঠেলি করে পড়াশুনা বাদ দিয়ে নিজের মতো করে পড়ার অবকাশ পেলাম।বরাবরই আমার এই মুক্ত পড়াশোনাই ভালো লাগে।
    করোনা অনেক জাতিকে হয়তো নিজেদের মধ্যে বিভেদ ভুলতে বাধ্য করেছে।অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলো অসহায়ের দিকে।আবার অনেকেই নিষ্ঠুরভাবে মেরে ফেললো অনেক মানুষকে,এই ভয়ে যে করোনা যেন তাকে আক্রান্ত না করে।কিন্তু এটা ভুলে যায়জীবন যেহেতু আছে,মরণও আছে।করোনা তো একদিন সৃষ্টিকর্তার রহমতে চলেই যাবে। কিন্তু তবুও কি মানুষ শান্তি পাবে?নিজের মনের মধ্যে যে ভাইরাস লুকিয়ে আছে সেটা কি ধ্বংস করা উচিত নয়?সৃষ্টিকর্তার রহমতে তাও যেন করোনার সাথে চলে যায় এই আশা রাখি।অনেক মানুষেরা তো এই করোনার মধ্যেও তাদের অপকর্ম বন্ধ রাখে নি।তারা ভয় পায় করোনা ভাইরাসকে, কিন্তু সৃষ্টিকর্তাকে না।কথায় আছে,”জাতে মাতাল,তালে ঠিক”।
    পরিশেষে বলতে চাই,করোনা ভাইরাস আমার কাছে “শাপে বর”এর মতো।তবুও যা ক্ষতি হয়েছে তা শীঘ্রই পূরণের আশা রাখি।
    আসসালামু আলাইকুম। 📷📷📷

    5
    4 Comments
    • শুভ কামনা করি যেন সবার এমন সাপে বর হয়। শুভেচ্ছা নেবেন।

    • সুন্দর। নিরাপদে থাকো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 14 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা !

কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar