Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার কবিতা

    আমার কবিতা যেন নির্যাতিতার কথা বলে,
    আমার কবিতা যেন মানুষের কথা বালে।
    আমার কবিতা যেন উত্তাল সমুদ্র যার সাথে চন্দ্রালকের প্রেম,
    সেই বিশালতা অনুভব করে।
    আমার কবিতা যেন সবুজ অরণ্যের কথা বলে।
    আমার কবিতা যেন অস্তিত্বের ক্ষুদ্রতার কথা বলে।
    সে যেন মোহনীয় বাতাসের প্রেমের গান অনুভব করতে পারে।
    সে যেন অহম থেকে বেরিয়ে এসে,
    মানুষের কথা বলে, যে মানুষ স্রস্টার গুণে আলোকিত।
    প্রতিটি মানুষ ঈশ্বরের গুণে গুণান্বিত,
    আমার কবিতা যেন তা বুঝতে পারে।

Skip to toolbar