-
সাইনাস
♠
কিছু কিছু জিনিষ কখনোই পরিষ্কার নয়।
এই যেমন তোমার অভিমান, আমার অভিযোগ
আর রাষ্ট্রের সংবিধান।
পরিষ্কার নয় বেলা বোস,
আঁচলে তার বিষণ্ণ বিষাদ।
যেমনটা পরিষ্কার নয় মালার সংসার
রুবি রায়ের উদাসীনতা
অথবা সীমান্তের অলিখিত বিরোধ।
পরিষ্কার নয় গাজার বিপ্লব
জাতিসংঘে দীর্ঘ সম্মেলন।জাতিসংঘ?
ওটা নিয়েও তো অনেক সংশয় আছে।
থাক বাদ দাও
সংশয় তো আরো কতকিছুতেই আছে।
এই যে এত মিছিলের পরেও
টনক নড়ছে না জনতার
এতকিছুর পরেও পান্তা ইলিশের পেছনে
পুঁজিপতিদের বেয়াড়া খরচ,
লিঙ্গযুক্ত কুকুরের ঘেউ ঘেউ
সামন্তপতীদের নিরব অনুমোদন
অন্ধকার রাতে অন্ধের মতোন হায়েনাদের আক্রমণ
কতকিছু নিয়েই তো সংশয়।দিনরাত্রির পালাবদলে এইসব সংশয় আর
অস্পষ্ট ইস্যুগুলো একসময় মিলিয়ে যায়।
শেষ পর্যন্ত কি টিকে থাকে?
জানা নেই-
বৃষ্টি শেষে অনেক কেঁদেছি বলে কেঁদে ওঠে প্রেমিক;
প্রেমিকাকে রোমন্থন করে ঘুমিয়ে পড়ে অ্যাসপিরিন খেয়ে।4 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


অসাধারণ , শব্দচয়ন খুব ভালো।