Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • আচ্ছা আপনি কি কখনো শশীর মত হতে পারবেন?
    হেডিং এর লাইনটি পরে হয়তো একটু ঘাবড়ে গেছেন, কে এই শশী আর আমরাই বা শশীর মত হতে যাব কেন! কোন বুক রিভিউ নয় বরং আজকে একটা গল্প শোনানো যাক আপনাদেরকে, যেই গল্প আমার আপনার আমাদের সকলের চেনা।
    কোনো এক গ্রামে খুব সুন্দর ভাবে বসবাস করতো
    একটি পরিবার। হঠাৎ করে একদিন পরিবারের কর্তাকে পুলিশ তুলে নিয়ে গেল। এই পরিবারে ছোট একটি মেয়ে ছিল। বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকেই মেয়ের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। ঠিক এই সময়ই মেয়েটির বোর্ড পরীক্ষা শুরু হয়ে গেল। বাবা জেলে বন্দি থাকার পরেও নিজের সাহসের পরিচয় দিয়ে পরীক্ষায় বসল মেয়েটি এবং পরীক্ষা শেষে আসার পরে যখন দেখতে পেল পুলিশ তার বাবার লাশ নিয়ে এসেছে ঠিক তখনই …..
    (এখানে একটু ব্রেক দেওয়া যাক গল্পের এই পর্যন্ত পড়ে হয়তো আপনি ভাবছেন গল্পের নায়ক ছোট মেয়েটির বাবা যেহুতু মারা গেছে তাই গল্প বুঝি এখানেই শেষ)
    সত্যি কথা বলতে গল্পের আসল টার্নিং পয়েন্ট এখান থেকেই শুরু। বাবার মৃত্যুর দিন থেকেই কোন না কোন ভাবে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে মেয়েটির কাঁধে। ধীরে ধীরে বয়স বাড়তে থাকে ছোট এই মেয়েটির। বয়স বাড়ার সাথে সাথে খুব কাছের মানুষগুলোকেও নিজ চোখে বদলে যেতে দেখে মেয়েটি। সময়ের সাথে সাথে মেয়েটির জীবনে নানারকম মানুষের আনাগোনা চলতে থাকে যে মানুষগুলোকে কখনো মেয়েটি বিশ্বাস করে ভুল করে আবার কখনো মানুষ গুলোর লুকানো সত্যি মেয়েটিকে আশাহত করে।
    (এবার গল্পের সমাপ্তি টানা যাক, তবে আমি আমার গল্পে সমাপ্তি টেনেছি আব্দুল্লাহ আল ইমরানের বই “চন্দ্রলেখার” সমাপ্তি কিন্তু এখনও অনেক বাকি আছে)
    এতক্ষণ উপরে যে গল্পটি আপনাদের শোনালাম সেটি আমাদের নিজেদের গল্প। বুঝতেই পারছেন সামাজিক মানের এই পুরো গল্পটি নেওয়া হয়েছে “চন্দ্র লেখা” বইটি থেকে। গল্পের ছোট যেই মেয়েটির কথা বললাম তার নাম শশী। পুরো উপন্যাস জুড়ে শশী ছাড়াও রয়েছে আরও বেশ কিছু শক্তিশালী ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোর গভীরতা জানতে আর শশীর সাথে শেষ পর্যন্ত কি হবে তা জানতে অবশ্যই পড়তে হবে আব্দুল্লাহ আল ইমরানের জনপ্রিয় উপন্যাস “চন্দ্রলেখা”
    বই : চন্দ্রলেখা
    লেখক:আবদুল্লাহ আল ইমরান
    প্রচ্ছদ:সানজিদা পারভীন তিন্নি
    জনরা:সমকালীন / সামাজিক
    প্রচ্ছদমূল্য:৪৭০ টাকা
    প্রকাশনী:অন্বেষা
    পৃষ্ঠা:২৬৪ টি
    কেন আপনি এই বইটি পড়বেন?
    সর্বশেষ এই প্যারাটিকে আমি খুব সহজেই পাঠ প্রতিক্রিয়ার নাম দিতে পারতাম তা না দিয়ে যেহেতু বলছি কেন আপনি এই বইটি পড়বেন তাহলে বুঝতেই পারছেন আমার কাছে বইটির লেখা আর বইটির মান ১০০/১০০ লেগেছে তাই সে ক্ষেত্রে আলাদা হবে কোন পাঠ প্রতিক্রিয়ায় না গিয়ে সরাসরি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বইটি পড়বেন। দেখেন সামাজিক উপন্যাসের উপর ইদানিংকালে আমাদের আসক্তি কতটা বেড়েছে কমেছে সেটা আমি বলতে পারব না কিন্তু গল্প যখন আমাদের নিজেদের জীবনের প্রেক্ষাপটে বানানো হয় তাহলে সেই গল্প আমাদের সবার পছন্দ হবেই এটা গ্যারান্টি সাথে বলতে পারছি।

Skip to toolbar