Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আজ রাতে কোন কবিতা নেই। আজ রাতে শুধুই স্মৃতির আসরের খেলা। কতো কতো রাজপথে, গলিপথে ঘুরলাম। দেয়ালের লেখা পড়ি, দেয়াল চিত্র দেখি। মাথার ভেতর অসহায় মানুষের আর্তনাদ, নির্যাতিতার লাশ। মানুষ নামের পশু যারা তাদের মুখোশের নিচে অট্টহাসি। ও বাসার মেয়েটি বিধবা হল। কেউ বা সিলিং ফ্যান বেছে নিলো। কতো সহস্র মানুষের দুঃখের কান্না আমার করোটির ভেতর ঘুরপাক খায়। আমি ঘুমাতে পারি না। আমার করোটির ভেতর ছয়টি বুলেট। ধর্মের দোহাই দিয়ে কতো মানুষকে গৃহহীন করলো। কোথায় আমার স্বদেশ? আমি রাজপথের সৈনিক। পথে প্রান্তরে ঘুরে বেড়াই। আর আমার প্রিয়া অপেক্ষায় রাত জাগে। আমি হেঁটে যেতে চাই সমুদ্রের সামনে। অন্ধকার রাতে আমি সমুদ্রের সামনে দাঁড়াই আর তার গর্জন শুনি। বুঝি কতো ক্ষুদ্র এই অস্তিত্ব।

Skip to toolbar